কবিতায় পায়েল
আমি সুন্দর
দশে দশ থেকে কয়েক
কলম দূরে
যাঃ বাবা
ঐশ্বর্য রাই না হলে
বুঝি
সুন্দরী হওয়া যায় না !
2
ঠোঁট কাটা
কাউকে পরোয়া করে না
গাঙের জলে ভেসে আসেনি
ভালোবাসার হলে
গায়ের রঙের কী দরকার !
3
লাথি মেরে উড়িয়ে দেবো
মেসির একটা গোলের চিত্কার থেকে
ভালোবাসার জন্ম হল !
4
একথালা ভাত থেকে দূরে
কুকুরের ডাক মিশে যাচ্ছে
অন্ধকারে
আলোর অপেক্ষায় দিন গুনতে গুনতে
দিন আনা দিন খাওয়া
একথালা ভাত হতে কয়েক শত কষ্ট
দানা বাঁধে !
5
আর পারছি না
জোনাকির মিটমিট থেকে
চাঁদের দূরত্ব যদি হাত
বাড়ালেই পাওয়া যেতো
গিলে খাওয়া প্রজাতির
দাঁতের কী প্রয়োজন !
6
যুদ্ধক্ষেত্র থেকে কয়েক ফোঁটা
রক্ত তুলে নিয়ে ইতিহাস
লিখলে
কেমন হয়...
তলোয়ারের মাথায়
ঝাঁসির রানির মতো ঔদ্ধত্য প্রেম
পায়েলকে ভালোবাসা একটা গোলাপ দেবার জন্য নয় !
7
কী হয়েছে তোমার
পায়েলে মগ্ন হয়ে ভুলতে বসেছো
আসমুদ্র হিমাচল...
ভালোবাসা
সে তো লাল কাঁকড়া আর বালুচরের !
8
থাক হয়েছে
গা গোলানো পিরিতের সঙ্গে
এক ঢোক চুমু গিলে নিলে
কেমন হয়
ঝর ঝর করে চুমু নামছে,কই
টিপটিপ করে শব্দ হচ্ছে না তো !
9
পায়েল,
আমার সঙ্গে খেলবে
শরীর নিয়ে নয়
পালক উড়িয়ে ধরতে যাওয়া
কাতুকুতু থেকে হাসি ঝরে পড়ে !
10
একটা চুমু
দুটো চুমু
আকাশ ভরা
মহাসমুদ্র থেকে এক ঘটি ভালোবাসা
তুলে নিলে
তোমার ভালোবাসার ভাটা
পড়বে না !
11
এসো
ধরাধরি করে
এক পা করে
তারপর
ওড়ার প্রস্তুতি নিই
খুব শখ,
তাই না...
আগে ডানার ব্যবহার শেখো
তারপর,
হাত ধরো !
12
আর সহ্য হচ্ছে না
এবার ঠিক কুপোকাত করে ফেলবো
একবার বলো ভালোবাসো
না হলে
আকাশের ছাদ থেকে
ফ্যাক করে কেঁদে দেবো !
13
আরে বন্ধু
ভালো আছো
আ...তু...তু...!
এক প্যাকেট বিস্কুটের দাম কত
প্যান্টি খুলে শুঁকে দেখি
পুরানো সেই শৈশব গন্ধ !
14
যা বলেছো ভায়া
কোনো ইন্টারয়েস্ট নেই
মেয়ে দেখলে
লিঙ্গ পিরামিড হতে চায়
একগাল হাসি থেকে
চুমু ঝরে পড়লো
স্তন বৃন্তে !
15
ভালোবাসতাম
তারপর হলো গিয়ে
ওই আর কি
একটু 'এ' এর ধান্দা
কাম থেকে ভালোবাসা মিনিট পাঁচেক দূরে !
16
পায়েল
একটা কথা বলি
রাগ করবে না
ভালোবাসা নাকি বন্ধুত্ব
কোনটা বেশি দূর
টেকশই
ছিঁড়বে না
ভাঙবে না
তারপর
টুকটুক
ধূকপূক
সর্বনাশ
একটা চুমু খেলে
বন্ধুত্ব বলিউড হলিউড
হয়ে যায় !
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন