অলৌকিক গিটারের ধ্বনি
একটি অসামান্য গিটার হাতে উঠে এসেছ মঞ্চে
অথচ যতখানি আলো সবটাই শুষে নিচ্ছে
পিন পতনের শব্দ
আধো অন্ধকারে
সমস্ত শ্রোতার মিলিত সত্ত্বা আমি
ক্রমশ মিলিয়ে যাচ্ছি সাদায়-কালোয়
তোমার হাতে ধরা গিটার বন্দুক হয়ে উঠলেই
হঠাৎ নীরবতা ভাঙে
আহত পাখিরা
হাওয়াইন বা স্প্যানিসের ঝংকার তুলো না আজ সখা
পায়ের নীচে পড়ে থাকা পক্ষী শাবকেরা
অন্তিম শয়নের আগে
তবলা লহরা সাথে
ভেসে যেতে চায়...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন