সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ধারাবাহিক গদ্য (পর্ব - ১)

আমাদের নব্বই,  আমাদের হইচই

অ নি ন্দ্য   রা য়

    পৃথিবীর বাইরে যদি প্রাণ থাকে, তবে সেই প্রাণী কি মানুষের থেকে বেশি বুদ্ধিমান, বুঝব কীভাবে?

     জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগান  বলেছিলেন এর  উত্তরে এইভাবে,  " জানতে চাইব ওরা এফ.এল.টি সমাধানে করেছে কিনা । " তো, এফ.এল.টি। সেই কুহক ও মিথ ।যার জন্য ১৯০৮ সালে এক লক্ষ জার্মান মার্ক পুরস্কার ঘোষণা করেছিলেন শিল্পপতি পল উল্ফস্খেল। কেন ?
এক সুন্দরীর প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তিনি সিদ্ধান্ত নেন আত্মহত্যার । কিন্তু দুর্ঘটনা আগে, একটা কিছু তো করে যাওয়া উচিৎ এই ভাবনা থেকে,  এফ.এল.টি-র ধাঁধা নিয়ে মেতে ওঠেন । সমাধান করতে পারেন না, কিন্তু মাথা থেকে আত্মহত্যার চিন্তা । জীবনও বদলে যায় তাঁর। পরে, উপার্জনে ভরে উঠে,  তিনি  তাঁর জীবনের এক বিশেষ সময়ে এফ.এল.টি-র ভূমিকাকে স্মরণ করে এই পুরস্কার ঘোষণা করেন যে এল.এল.টি প্রমাণ করতে পারবেন তাঁর জন্য ।তো, এফ.এল.টি। কী সেটা? ফার্মাস লাস্ট থিওরেম।পিয়ের দ্য ফার্মা। জন্ম ১৬০১খ্রীস্টাব্দের অগাস্টে। ফ্রান্সের বিমঁ-দ্য-লমাঁ শহরে। ১৬৩১-এ তুলুজ শহরে কমিশনার পদে যোগ দেন। বিচারপতির কাজের সাথে মেতে ওঠেন শখের গণিতচর্চায়।বইয়ের মার্জিনে মন্তব্য লিখে রাখতেন তিনি। এইরকমই দিওফান্তাসের 'অ্যারিথমেটিকা' পড়তে পড়তে কিছু কিছু মন্তব্য লিখে রাখেন তিনি । ১৬৬৫ সালে মারা যান ফার্মা।তাঁর বড় ছেলে ১৬৭০-এ এই সব মন্তব্যের সংকলন 'দিওফান্তাস অ্যারিথমেটিকা কনটেনিং অবজারভেশনস বাই পিয়ের দ্য ফার্মা' প্রকাশ করেন  সবমিলিয়ে ৪৮ টা মন্তব্য । সবকটিই চিত্তাকর্ষক ধাঁধা। পাশ্চাত্যের গণিতমহল মেতে উঠল সেগুলো নিয়ে । সমাধান করে ফেলল এক এক করে। ৪৭টার।শুধু একটা রয়ে যায় অমীমাংসিত । শেষ উপাপাদ্য। ফার্মাস লাস্ট থিওরেম।সংক্ষেপে এফ.এল.টি।

         'অ্যারিমেটিকার'  যেখানে  পিথাগোরাসের ট্রিপলেট আলোচনা করা আছে, সেই মার্জিনে ত্রয়ী সংখ্যা নিঈএক সমস্যার কথায় তিনি লেখেন," এই প্রতিপাদ্যের চমৎকার একটা প্রমাণ আমার জানা আছে, কিন্তু মার্জিনের জায়গা এত ছোট যে এখানে কুলোবে না।"এভাবেই জন্ম নেয় এক হেঁয়ালি । বছরের পর বছর যায় । দশকের পর দশক। কত যে গণিতজ্ঞ মেতে ওঠেন এর মায়ায় । সমাধান হয় না। রহস্য ঘনিয়ে ওঠে। ঘোষিত হয় পুরস্কার । কেউ কেউ হাজির করেন প্রমাণ,  কিন্তু তা নসাৎ হয়ে যায়। তৈরি হয় কুহক ও মিথ।শতাব্দী পেরিয়ে যায় ।
 
        ১৯৯৩ সালে আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক অ্যান্ড্রু ওয়াইলস ২০০ পাতার প্রমাণ পেশ করেন এফ.এল.টি-র। কিন্তু এরও কিছু খুঁত ধরে ফেলেন কেউ কেউ । ১৯৯৫ সালে 'অ্যানালস অফ ম্যাথমেটিকস' জার্নালে ১৩০ পৃষ্ঠার সমাধান নতুন করে পেশ করেন ওয়াইলস। অকাট্য প্রমাণ । সবাই মেনে নেন যে, ত্রয়ী সংখ্যা নিয়ে এতদিন চলে আসা একটা সমস্যা মিটে গেল এইবারে। এতদিনে, আমাদের নব্বইয়ে। তো এই হল আমাদের নব্বই। প্রায় সাড়ে তিনশো বছরের একটা ধাঁধার উত্তর খুঁজে পাওয়ার দশক। এমনি করে কি পুরোনো প্রশ্নগুলোর সমাধান হয়ে যাচ্ছিল সেই সময়?  কেউ কেউ দাবী করলেন যে, সবচেয়ে বড় ধাঁধা মানবসভ্যতার,  কালের হেঁয়ালি,  ইতিহাসের প্রহেলিকা তারও নাকি উত্তর জানা গেছে। ফ্রান্সিস ফুকোয়ামা রচনা করলেন,"The end of history and the last man" , একটি বই। তাই কি? ইতিহাসের সম্পাপ্তি ?
সময়টা ছিল বেগবান । ছিল ধ্বংসের আর সৃষ্টির । বিভেদের আর মিলনের। উল্লাস আর বিষাদের । বিজয় , পরাজয়ের। মুক্তির, বন্ধনের।১৯৯০-এর ২রা ফেব্রুয়ারি ২৭ বছর পর জেল থেকে মুক্তি পান নেলশন ম্যান্ডেলা ।২০মার্চ স্বাধীন হয় নামিবিয়া । ১২ ই মার্চ  লিথুয়ানিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা হয়। লাটভিয়া ৪মে, বেলেরুশ ৭ই জুলাই,  কাজাখিস্তান ২৮শে অক্টোবর একে একে নিজেদের সার্বভৌমত্ব ঘোষণা করে সে বছরেই। ২রা অক্টোবর পূর্ব আর পশ্চিম জার্মানি এক হয়ে যায় । পরের বছর ১৯৯১-এ স্বাধীনতা ঘোষণা করল স্লোভানিয়া(২৫ জুন), ক্রোয়েশিয়া  (২৫ জুন), আজারবাইজান ( ৩০ অগাস্ট), উজবেকিস্তান  (৩১ অগাস্ট), ইউক্রেন ( ১ ডিসেম্বর)  ৮ই ডিসেম্বর সাবেক সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তি ঘোষিত হল। মিখাইল গর্বাচভ সোভিয়েত রাশিয়ার প্রেসিডেনট পদ থেকে পদত্যাগ করেন ২৫ ডিসেম্বর । সোভিয়েত আর পূর্ব ইউরোপ গেল পাল্টে।এতদিনের ঠান্ডা যুদ্ধ শেষ হল। আর যুদ্ধ গরম হাওয়া বইল উপসাগরীয় দেশগুলোতে গৃহযুদ্ধের লু বইল পূর্ব ইউরোপে।এক আপাত একমেরুকরণের সম্ভাবনা জেগে উঠল আর তার সাথেই ছড়িয়ে পড়ল বিশ্বায়নের ঢেউ। বাজার অর্থনীতি, বিপনন,  পণ্যসভ্যতার জয়ের পতাকা পৃথিবী জুড়ে দাপাতে শুরু করল।আর সন্ত্রাস। বহুস্তরীয় বহুমুখী সন্ত্রাসের সীলমোহর ছাপ ফেলল আমাদের বেঁচে থাকায়।এই নিয়েই আমাদের নব্বই ।বহু অচলায়ন ভেঙে পড়ল , বহু প্রাতিষ্ঠানিক বাদ্য বেজে উঠল নতুন করে।বহু নতুন শুরু হল নতুন করেই।এই বদলে যাওয়া সময়ে, বদলে যাওয়ার সময়ে ইতিহাসের চাকা বাঁক নিল কোনদিকে?
না, রাষ্ট্রব্যবস্থায়, শাসনকাঠামোয় এই চাকা থমকে যাওয়ার দাবী করা হল।
        
          ১৯৯২-এ প্রকাশ পেল ফ্রান্সিস ফুকোয়ামার বইটি, " The end of history and the last man"
কী লেখা হল তাতে?" I argued that a remarkable consensus concerning the legitimacy of liberal democracy as a system of government emerged throughout the world over the past few years, as it conquered rival ideologies like heridetory monarchy, fasism and most recently communism.  More than that however,  I argued that liberal democracy may constitute the " end point of mankind's ideological evolution " and as such constituted the "end of history ". That is, while earlier forms of government were characterized by grave defects and irrationalities that led to their eventual collapse,  liberal democracy was arguably free from such fundamental,  internal contradiction. '
তাই কি?
 ' This was not to say that today's stable democracies, like United States, France or Switzerland were not without injustice or serious social problems. '
তো?
' The modern liberal project attempted to shift the basis of human societies from thymus to the secure ground of desire.  Liberal democracies "solved" the problems megalothymia by constraining and sublimating it through a complex series of institutional arrangement - the principle of sovereignty, the establishment of rights, the rule of law, separation of power and the like.'
এমনই একটা সময়,  প্রতিটা মূহুর্ত ক্রিয়া প্রতিক্রিয়ায় সচল, বৈপরীত্য আর সংঘাতে রচিত এক ধূসর অঞ্চল ।
যা আমাদের বিশ্বকে, জীবনকে, দেশকে, ভাষাকে, শিল্পকে, কবিতাকে বদলে দিয়েছে। সেই স্মৃতি চিহ্ন আজও আমাদের যাপনে  উজ্জ্বল , এই পিছু ঘুরে দেখাগুলি, এই ফিরে ফিরে দেখাগুলি।
(পরবর্তী সংখ্যায়)


ছবি : শু ভ দী প   সে ন শ র্মা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা বিষয়ক গদ্য : অনিন্দ্য রায়

ন্যূনতম কবিতা lighght শুধুমাত্র এই সাতটি অক্ষর লেখার জন্য কবিকে দেওয়া হল ৭৫০ ডলার। আজ নয়, গত শতকের ষাটের দশকের মাঝামাঝি। পৃথিবীর সব চে দামী শব্দ। আর বিতর্ক এখানেই। শব্দ? কী অর্থ এর? আবার যিনি লিখেলেন তিনি তো একেই বলছেন কবিতা, এই কটি অক্ষরসমষ্টিকে। তা প্রকাশিতও হচ্ছে, সংকলনে নির্বাচিত হচ্ছে। একটা সাদাপৃষ্ঠার মাঝখানে lighght এইটুকু ছাপা, এইটুকুই, একে বলে কবিতা ? ম্যানহাটন শহরে তখন শরৎকাল।  সালটা ১৯৬৫। সে এক সন্ধ্যা। বছর  বাইশের এক যুবক নিজের টাইপ রাইটারে  lighght এইটুকুই টাইপ করেন। কী এটা? বানান ভুল, হ্যাঁ,  light  শব্দটির মাঝে এই দুটি ব্যঞ্জনবর্ণকে ঢুকিয়ে দেওয়া, আর তাতেই নাকি  ব্যঞ্জনা । শিকাগো রিভিউ পত্রিকায় প্রকাশিত হয় কবিতা হিসেবে। এবং তা স্থান পায় The American Literary Anthology-র দ্বিতীয় খণ্ডে, অবশ্যই কবিতা হিসেবে। এই সংকলন সম্পাদনা করেন National Endowment of the Arts(NEA) –এর পক্ষে George Plimpton। NBA-এর সিদ্ধান্ত মতো সংকলনটির প্রত্যেক কবিই পান ৭৫০ ডলার। সেই হিসেবে lighght-এর রচিয়তাও।  শিকাগো রিভিউ নিজে২৫০ ডলার রেখে দেয় আর বকিটা পেলেন কবি। ম...

পাগল পাঠক (কবিতার পাগলামি)

কবিতার তুমুল পাগলামি কাকে বলে সেটা অনেকেই জানেন। তবুও কবিতার সীমাহীন পাগলামির জন্য কবিতার সমস্ত পাগলরা ফেসবুক বা মুখবই এ সার্চ করুন "পাগল পাঠক" পেজটি। এই পেজটি পাগল কবিতা পাঠকের নিজস্ব দুনিয়া। বন্ধুরা যারা পেজটি লাইক করছেন তারা নিজের প্রিয় কবিদের কবিতা পোস্ট করুন। অনুরোধ নিজের কবিতা পোস্ট করবেন না। বিস্তারিত জানতে ফেসবুকে পেজে আমাদের পেজে যান।

গদ্য কবিতা : সুকান্ত দে

ডাব তুই হয়তো বাসের জন্য দাঁড়িয়ে আছিস। চুপিচুপি একটু গা ঘেষে দাঁড়াই। যাতে তুই একটু ঠেস দিতে পারিস। তোর ফাইল ব্যাগ একটু ধরি। তুই বলবি -- আ : হাত দুটো একটু ছড়াই, বলে সত্যিই ছড়িয়ে ...