সাপ লুডো
দিগন্ত ছেয়ে আছে
একটা বিশাল কাঠ বোর্ড
সাপ গুল কিল বিল করছে তাতে
চন্দন কাঠের মই ঝুলছে
বেয়ে বেয়ে কেটে যাবে
সমস্ত বিকেল
সাপ গুল মানুষ খেয়ে
শীত ঘুম দিতে দিতে যাচ্ছে
কয়েকটা সাপের শঙ্খ লেগেছে
পাথর হয়ে পরে আছে
তোমাকে এগতে হবে ঘুঁটি ঠেলে
পারবে এগতে ?
পারবে তো সমস্ত বিষ কণ্ঠে
ধারণ করে নীল কণ্ঠ হতে ?
একশো ছুতে পারলেই তুমি
গরুর পাখি
তখন সপরা তোমর পেটে
শীত ঘুম দিতে যাবে একে একে
চাঁদ এসে দাড়ালো
সমস্ত কিছুর পর
আজ সন্ধে নামলো
সামনে চাঁদ এসে দাড়ালো
উন্মুক্ত করল শরীর
জ্বল জ্বল করে উঠল
সমস্ত হ্মত
রক্ত জমে কালসিটে পরে গেছে
কুয়াশা আর মেঘ এসে
জড়িয়ে নিল তাকে
চাঁদের চোঁখে দুফোট শিশির
কেমন একটা শীত শীত ভাব
নুয়ে পড়া ধানের ছরায়ে
ভোঁর রাত্রের শিতকার লেগে আছে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন