ক্ষুদিরামের সংগ্রাম
আমার মৃত্যু আমার সংগ্রামের সমান,
জল্লাদের কালো দড়িতে দিয়েছি তার প্রমাণ।
আমি কখনোই মেনে নিতে পারিনি শোষক দেশের শাসক হোক,
আমি কখনোই মেনে নিতে পারিনি
শিক্ষার জন্য ভিক্ষার থালা হাতে মা,বোনেদের ইজ্জত লুট হয়ে যাক.!
আমার বাংলা,আমার ভারত, আমার দেশ
আর আমরাই বঞ্চিত, ক্ষুদার্ত , অবহেলিত, অপমানিত!
আমরা কী অশিক্ষিত পশু, ওদের পশ্য দাস?
না, কক্ষনো মেনে নিতে পারব না।
চাষীরা না খেয়ে জ্বলন্ত রোদে রক্ত পুড়িয়ে, ঘাম ঝরিয়ে চাষ করবে
তারাই আবার ভুখা পেটে দাসত্ব করবে?
এই আমার দেশ, এই আমার শাসক?
আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকতে এ মেনে নিতে পারব না,
কক্ষনো না...
আমার মায়ের আঁচলে মৃত্যু কে বিদায় দিয়ে এসেছি
একদিনের না আজীবন কালের জন্য ...
কথার 'পর কথা
ঘোর নিঃশব্দে নিঃশ্বাসের শব্দ শুনে
এ কথা জলের মতো পরিস্কার -পৃথিবীর প্রতিটি জীবন্ত জীবিই অসহিষ্ণু!
আবার এ কথা ঠিক মানুষ তন্মধ্যে উত্তম।
কিন্তু
হাত-পা-চোখ-মুখ থাকলেই তো আর
মানুষ হওয়া যায় না!
তাই পিপীলিকার সঙ্গে আমার নিবিড় আত্মীয়তা
ধন্যবাদ
উত্তরমুছুন