মিরর এফেক্ট
১
ঘোড়াগুলি কেউ শোনেনি সবুজ মাঠ
অথবা শস্যক্ষেত্রের কথা
তাই তাদের স্যানেটেরিয়াম সম্পর্কে
কোনো পরিস্কার ধারণা নেই
তারা জানে আগুন পাহাড়ে থাকে অডিটোরিয়াম
যেখানে ঢুকলেই উপত্যকা ভর্তি অাপেল
কোরিওগ্রাফি ধরে নাচের অপেক্ষায়
খোসা ছাড়ানোর কৌশলের কিছু উত্তরভাষ আছে?
২
লাউয়ের খোল মানেই গাবগুবি নয়
তাহলে প্রজাতন্ত্র কপাল ঠুকে বসে পড়বে
আর পড়শীরা উরুসন্ধি থেকে তুলে নিয়ে এসে সমাপতন
খেতে বসবে খাজুরাহো পঙক্তিভোজনে
৩
লোকাল ট্রেনের কোনো ট্রেডমিল নেই
শিশিরের শব্দ এলেই পড়তে বসে ধাতুরূপ
এসময় অ্যাড্রিনাল গ্রন্থি খুব শান্ত থেকে
নাড়াচাড়া করে সেতারের ঝালা
শুধু দুরে দুরে জেগে থাকা গন্তব্যগুলি
মৌনতা ভেঙ্গে শুরু করতে বসে সালোকসংশ্লেষ
৪
মন্দিরের ভাস্কর্য নিয়ে যতটা মাথা ঘামায় মানুষ
ভেতরের বিগ্রহ নিয়ে ঘামায়না ততটা
শুধু পাঁঠাবলি হলে যখন জয় মা আওয়াজ তোলে
দেখেনা মৃন্ময়ীর দুচোখের নয়নতারা বদলে যাচ্ছে ব্ল্যাকহোলে
৫
পর্দা বা পর্দার নকশা দেখে যারা ভুলে যায় ভেতরের কথা
তারা বোঝেনা ইনটেরিয়রের প্রকৃত অর্থ
চোখই তো প্রকৃত শয়তান চেতনার গুপ্তঘাতক
পদ্মরেণুর খবর জানতে পারেনা উল্লাস
টেবিলক্লথ
১
প্রজেক্টার চালানোতে যে কৌশল লাগে
তার সঙ্গে সাদা স্ক্রীনের কোনো সম্পর্ক নেই
তবু যুদ্ধ যুদ্ধ খেলার শেষে রণক্ষেত্র
শস্যের দেবীর কাছে প্রার্থনা করে উৎপাদন
২
মিনারেল ওয়াটারে আর কতখানি ভালো থাকে লিভার
কিছুটা বাউলও খেতে হয় গ্যাল্যারি হটিয়ে
উপত্যকা ছিল এবং থাকবেই জীবনে ঘোড়াছুট
শুধু ধানক্ষেতে যেন নিয়মিত রোদ-বৃষ্টি পড়ে
৩
ব্যাকডোর দিয়ে ঢুকতে হচ্ছে তাকে
যার ঢোকার কথা ফ্রন্টডোর দিয়ে
সুদর্শন সুদর্শন বলে ডাক পাড়ছে কে?
তাকে বল নল খুলে ফেলেছে ইরম চানু
৪
রূপোলি পর্দার আড়ালে কিছুটা অন্ধকারও থাকে
যেখানে খেলা চলে বাহান্ন তাসের
সেখানে কখনত্ত সাহেব বড়ো নো-ট্রাম্পটের খেলায়
রঙের খেলায় চিড়িবিবি লালসাহেবের ঘাড়ে রাখে হাত
৫
ফেরিঘাট ছেড়ে যাচ্ছে যে স্টীমার
তাতে কোনো যাত্রী নেই
তবু সন্ধ্যে হতেই কেবিনে জ্বলে উঠছে আলো
সোলো গাইছে একাকী পাইলট
খুব কুমারেশ বাবু । একেবারে ঝাক্কাস !
উত্তরমুছুন