সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সিরিজ কবিতা : জগন্নাথদেব মণ্ডল

পারিবারিক


১
আমার ক্লাস এইট পড়া বিদ্যে।গলা ভাঙছে।শক্ত হাতের মুঠো।হস্তমৈথুন শিখে গেছি ততদিনে।অসীমকাকু বাড়িতে ঘনঘন আসছে।মা গর্ভবতী হল।ঠাকুমার ঠেস।পাড়া পড়শির ঘিনঘিনে হাসি।মুখটেপা ঘৃনা।কী অশান্তি- কী অশান্তি।মা বিষ খেল।পেটে মাংসের তাল ছটফট করছে।মায়ের কষে সাদা ফেনা।শরীরে লালা পিঁপড়ে...

২
দোলমঞ্চ।শ্যাম নাগর রাধিকার গায়ে ঠেস দিয়ে আছে অনেকক্ষন। ওদিকে আমি আকন্ঠ মদ খেয়ে বেহেড।সেদিনও মাগীবাজী করছি খুব।একলা ঠাকুমা শুকনো ডাল- পাতা জড়ো করে।ন্যাড়াপোড়া।বুড়ি আগুন জ্বালাতে গিয়ে নিজেই জ্বলে যায়।বুড়ির ঘর থেকে জ্যান্ত ঠাকুমা পোড়া গন্ধ কী ভীষন।আমি বীর্যপাত করে চলেছি অনবরত....

৩
শ্রাদ্ধ চুকে গেছে।ফাগুন রাতের বেহায়া চাঁদ ভীষন মুডি।বাবা ধরা পড়ল সুলেখা পিসির ঘরে।দুজনের গায়ে সুতো ছিল না।পঞ্চায়েত- বিচারসভা।পরদিন দুজনেই নিঁখোজ...
খোঁজ- খোঁজ- খোঁজ...

৪
অনেকদিন পর বাস্তভিটেয় ফিরে আসি..
ঘুঘু চড়ছে,বনবেড়াল...
বাইকের দাগ... প্রোমটার চক্র- দালাল।
অনেকদিন আগে মরে যাওয়া ভুলো কুকুর আমার দিকে জুলজুল চোখে দ্যাখে।রাত নেমে এল।জন্ডিস রোগীর মতো চাঁদ ফ্যাকাশে।সমস্ত পোষাক খুলে ফেলি।কারা যেন ডাকে আয় আয়।ফিসফাস।বুড়ো কাঁঠালের দিকে যাই।ঝুলে পড়ি...
জিভ থেকে লালা টুপটুপ..
সাপের খোলস জানল শুধু সুইসাইড- সুইসাইড নাকী খুন???..
তক্ষক ডাকে..

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা বিষয়ক গদ্য : অনিন্দ্য রায়

ন্যূনতম কবিতা lighght শুধুমাত্র এই সাতটি অক্ষর লেখার জন্য কবিকে দেওয়া হল ৭৫০ ডলার। আজ নয়, গত শতকের ষাটের দশকের মাঝামাঝি। পৃথিবীর সব চে দামী শব্দ। আর বিতর্ক এখানেই। শব্দ? কী অর্থ এর? আবার যিনি লিখেলেন তিনি তো একেই বলছেন কবিতা, এই কটি অক্ষরসমষ্টিকে। তা প্রকাশিতও হচ্ছে, সংকলনে নির্বাচিত হচ্ছে। একটা সাদাপৃষ্ঠার মাঝখানে lighght এইটুকু ছাপা, এইটুকুই, একে বলে কবিতা ? ম্যানহাটন শহরে তখন শরৎকাল।  সালটা ১৯৬৫। সে এক সন্ধ্যা। বছর  বাইশের এক যুবক নিজের টাইপ রাইটারে  lighght এইটুকুই টাইপ করেন। কী এটা? বানান ভুল, হ্যাঁ,  light  শব্দটির মাঝে এই দুটি ব্যঞ্জনবর্ণকে ঢুকিয়ে দেওয়া, আর তাতেই নাকি  ব্যঞ্জনা । শিকাগো রিভিউ পত্রিকায় প্রকাশিত হয় কবিতা হিসেবে। এবং তা স্থান পায় The American Literary Anthology-র দ্বিতীয় খণ্ডে, অবশ্যই কবিতা হিসেবে। এই সংকলন সম্পাদনা করেন National Endowment of the Arts(NEA) –এর পক্ষে George Plimpton। NBA-এর সিদ্ধান্ত মতো সংকলনটির প্রত্যেক কবিই পান ৭৫০ ডলার। সেই হিসেবে lighght-এর রচিয়তাও।  শিকাগো রিভিউ নিজে২৫০ ডলার রেখে দেয় আর বকিটা পেলেন কবি। ম...

পাগল পাঠক (কবিতার পাগলামি)

কবিতার তুমুল পাগলামি কাকে বলে সেটা অনেকেই জানেন। তবুও কবিতার সীমাহীন পাগলামির জন্য কবিতার সমস্ত পাগলরা ফেসবুক বা মুখবই এ সার্চ করুন "পাগল পাঠক" পেজটি। এই পেজটি পাগল কবিতা পাঠকের নিজস্ব দুনিয়া। বন্ধুরা যারা পেজটি লাইক করছেন তারা নিজের প্রিয় কবিদের কবিতা পোস্ট করুন। অনুরোধ নিজের কবিতা পোস্ট করবেন না। বিস্তারিত জানতে ফেসবুকে পেজে আমাদের পেজে যান।

গদ্য কবিতা : সুকান্ত দে

ডাব তুই হয়তো বাসের জন্য দাঁড়িয়ে আছিস। চুপিচুপি একটু গা ঘেষে দাঁড়াই। যাতে তুই একটু ঠেস দিতে পারিস। তোর ফাইল ব্যাগ একটু ধরি। তুই বলবি -- আ : হাত দুটো একটু ছড়াই, বলে সত্যিই ছড়িয়ে ...