কারণ তারা কবিতা লিখত
কারণ তারা কবিতা লিখতো।
প্লাতা নদীর চড়ায় দুটো গেলাস নিয়ে তারা দিগন্তে আঁকিবুকি দিতো
মাস গেলে নদী থেকে জল তুলে সেরে নিত তর্পণ।
কবিতা লিখতো !
দুটো ছিপ ফেলে বসে থাকতো সারাদিন,সারারাত
পাশ দিয়ে শবদেহ গেলে বলতো- ' বলো হরি... হরি বোল '
মাঝরাতে একপৃথিবী অমৃত এসে ধরা দিতো ।
হেসে কুটোকুটি করতো দুজনে-
তারাগোনার শব্দে ঘুমিয়ে পড়তো
অক্ষরের শব্দে ঘুমিয়ে পড়তো...
শুধু কবিতা লিখবে বলে নদীর তীরে সভ্যতা গড়ে উঠতো সেদিন ...
ভাল লাগল
উত্তরমুছুন