তিথি
অমাবস্যার রাতে ফিরে যেতে চেয়েছিলেন অনেকেই
অথচ অন্ধমুনি কিছুটা প্রতিশোধ নেবেন বলেই হয়তো
তাঁর হাত দীর্ঘ করলেন, যজ্ঞের আগুন নিভে গেছে
একটা দৃশ্যের ভেতর অকস্মাৎ ঝুলে আছে এ'সব কিছুই
শিকারি আলোয় পাখিটি ডানা ঝাপটাতে ঝাপটাতে
উড়ে গেল। যাঁরা ফিরে যেতে চেয়েছিলেন
তাঁরা হাঁটা লাগালেন মহাপ্রস্থানের পথে
প্রস্থানউন্মুখ শূন্যের মধ্যে কে যেন খোদাই করছেন
শুক্লপক্ষের তিথি, একটা মহাজাগতিক চিহ্ন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন