ধুনুচির আগুন
ফিরে যাবার আগে দিয়ে যাও
মাধুর্যের শেষ কণা টুকু... অকৃপণ হও।
কাছে এসে বসো
মুক্ত হোক বন্দি অন্ধকার,
চেনা গন্ধ খুঁজে পাক ব্রাত্য স্পর্শসুখ
ধুনচির আগুন জেগে থাক চোখের ভাষায়।
কোন সীমানায় বেঁধে না রেখে,
উষ্ণতা নদীর কাঙালপনা চেনে,
না হয় ফুরিয়ে যাক, কৃতার্থ হই আর ও একবার।
কোন কথা বাকি রেখনা,
যদি অপ্রকাশিত হই, বলে যেও,
জেগে আছি...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন