সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

গুচ্ছ কবিতা : শানু চৌধুরী

১
জবাবদিহি

জবাব কিনতে কিনতে
পাপ ধুয়েছে কানুন ফেরিওয়ালা

কালো কাপড় চোখে কতটা নিরপেক্ষ?

কাগজের দাড়িপাল্লা।

২
বিকেল

একটা বিকেল...
     গোধূলিমাখা বিকেল
একাকীত্বের মাঠে     চোখের অভিলাষ
কাগজের বোঝা নিয়ে
      দিন..রাত..দিন...

৩
কাহিনী

গল্প শেষ হলে সময় অল্প
আর হাত বাঁচানোর কাহিনী কঠিন।

জোনাকি রাত বুনতে বুনতে হাঁপিয়ে ওঠে

লাথি মেরে ওঠে পাতের দানা
কনসেপ্টের জালে কনসেপ্ট কাটে

'জাল'অন্তঃসারশূণ্য হয়ে আছে
জীবন বল্কলের অন্তরালে

৪
জান্নাত

দেহ ছেড়ে যাচ্ছে
পাখিও তবে উড়ুক খাঁচায়

আয়ু কি বিষাদ?
জান্নাত কাহাতক? বলো আমায়

৫
আদর

সানাই থেকে খসছে সুর
আদরের স্রোত চেনা পথের বিস্ময়...

প্রতি ঢেউ নিরবধি খামাজ।

একটা সমুদ্র বিসমিল্লাহ

আনন্দযজ্ঞে শামিল করে আমায় ভুলের অভিষব থেকে।

৬
রিয়েলিটি শো

শোক ঝিমিয়ে পড়লেও,
বাকি রয়েছে কিছু কঠিন হাসি।
আপাত সহজ কিছু রয়েছে আজও, কান্না,ভেঙ্গে আসা জলের তোড়।
দুটো চেয়ার। ব্যবধান প্রশ্ন-উত্তরের।
রিয়েলিটি শো আর কান্নার টিআরপিতে বিনিময় সত্যতা।

৭
রাস্তা

রাস্তার আঁচড় দেহে
চার দেয়াল জুড়ে বোবাকান্না

ছেনি-হাতুড়ির ঠোকাঠুকিতে
চিড় খায় ইটের ইতিহাসবোধ

মাঠে ওড়ে তাস
মেঘ করে টেক্কার প্রসবনালীতে

ক্লান্ত রাডার সংকেত ভাসিয়ে
বলে যায় 'ইশারা সমঝো'

স্নানঘরে কান্না আর জলধ্বনি মেশে
প্লামবার বুঝতে পারেনি লিকেজ কোথায়?

৮
প্রতিশ্রুতি

একবার ভেবে দ্যাখো
ওই শব্দকোষে আমি নেই

অভিধানের মলাট ছিঁড়ে
শব্দের শব্দ তৈরি করি

প্রতিশ্রুতি এক ককটেল বোমা

হাতেই ফেটে যাবে কারও

ছিন্নভিন্ন বলয়ের যতো চিহ্ন।

লেখো।লেখো হে!মেন্টর
আকাশ কালো,ব্লাকবোর্ড
আমরণ লেখো
জীবন স্তোত্র

৯
হেমলক সত্য

আয়ু ফুরিয়ে আসে
পিচকালো অন্ধকার দিয়ে

ভন্ডামির উদীয়মান যতো ধ্বজা
অহমিকার আলোয়

জীবিক থাকে শুধু চিন্তা
বিষে মরেনা সে

গিলছি হেমলক...
সত্য মারতে মারতে

অনুকরণের জিন্ বইছে
মরছে সক্রেটিয় আলো

১০
প্রলাপ(৬)

স্বপ্ন জাগছে কোনো কামরায়।

নিথর সময় ভেনচিত্র আঁকছে,

যুক্তিতে বৃত্ত শেষ করবে।

ক্যালেন্ডার ভালোবাসা বোঝে দেয়ালের
দিনের আদল আঁকড়ে রয়েছে যে,
তাকে পাল্টাতে হয়।

সহজ সমীকরণ মিলিয়ে
দিতে পারে কেউ
যে পারেনা সে
সমীকরণ শ্রমিক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা বিষয়ক গদ্য : অনিন্দ্য রায়

ন্যূনতম কবিতা lighght শুধুমাত্র এই সাতটি অক্ষর লেখার জন্য কবিকে দেওয়া হল ৭৫০ ডলার। আজ নয়, গত শতকের ষাটের দশকের মাঝামাঝি। পৃথিবীর সব চে দামী শব্দ। আর বিতর্ক এখানেই। শব্দ? কী অর্থ এর? আবার যিনি লিখেলেন তিনি তো একেই বলছেন কবিতা, এই কটি অক্ষরসমষ্টিকে। তা প্রকাশিতও হচ্ছে, সংকলনে নির্বাচিত হচ্ছে। একটা সাদাপৃষ্ঠার মাঝখানে lighght এইটুকু ছাপা, এইটুকুই, একে বলে কবিতা ? ম্যানহাটন শহরে তখন শরৎকাল।  সালটা ১৯৬৫। সে এক সন্ধ্যা। বছর  বাইশের এক যুবক নিজের টাইপ রাইটারে  lighght এইটুকুই টাইপ করেন। কী এটা? বানান ভুল, হ্যাঁ,  light  শব্দটির মাঝে এই দুটি ব্যঞ্জনবর্ণকে ঢুকিয়ে দেওয়া, আর তাতেই নাকি  ব্যঞ্জনা । শিকাগো রিভিউ পত্রিকায় প্রকাশিত হয় কবিতা হিসেবে। এবং তা স্থান পায় The American Literary Anthology-র দ্বিতীয় খণ্ডে, অবশ্যই কবিতা হিসেবে। এই সংকলন সম্পাদনা করেন National Endowment of the Arts(NEA) –এর পক্ষে George Plimpton। NBA-এর সিদ্ধান্ত মতো সংকলনটির প্রত্যেক কবিই পান ৭৫০ ডলার। সেই হিসেবে lighght-এর রচিয়তাও।  শিকাগো রিভিউ নিজে২৫০ ডলার রেখে দেয় আর বকিটা পেলেন কবি। ম...

পাগল পাঠক (কবিতার পাগলামি)

কবিতার তুমুল পাগলামি কাকে বলে সেটা অনেকেই জানেন। তবুও কবিতার সীমাহীন পাগলামির জন্য কবিতার সমস্ত পাগলরা ফেসবুক বা মুখবই এ সার্চ করুন "পাগল পাঠক" পেজটি। এই পেজটি পাগল কবিতা পাঠকের নিজস্ব দুনিয়া। বন্ধুরা যারা পেজটি লাইক করছেন তারা নিজের প্রিয় কবিদের কবিতা পোস্ট করুন। অনুরোধ নিজের কবিতা পোস্ট করবেন না। বিস্তারিত জানতে ফেসবুকে পেজে আমাদের পেজে যান।

গদ্য কবিতা : সুকান্ত দে

ডাব তুই হয়তো বাসের জন্য দাঁড়িয়ে আছিস। চুপিচুপি একটু গা ঘেষে দাঁড়াই। যাতে তুই একটু ঠেস দিতে পারিস। তোর ফাইল ব্যাগ একটু ধরি। তুই বলবি -- আ : হাত দুটো একটু ছড়াই, বলে সত্যিই ছড়িয়ে ...