সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সিরিজ কবিতা : দীপ রায়

সময় সিরিজ


সময় সমতল

সময়, সে আসলে এক পথভোলা শিশু
তুমি টেরই পাওনি কখন কোনখানে
হাত ছেড়ে চলে গেছে পোষা রোদ্দুর
এই গাছেদের ছায়া কোনো আততায়ী নয়
এই মাটির সংস্পর্শে কোনো আত্মহননের অবকাশ নেই
যে নিরুদ্দেশ,  সে ঠিকই ফিরে আসে
চেনা অথবা অচেনা কোনো বেসে
তবু রুটিনমাফিক...

যে সময় পেড়িয়ে গেছে

আমরা টের পাই
ছুরির চারপাশে গলদঘর্ম টাটকা মাখন
যদিও শুকনো পাউরুটি নামিয়ে
এনেছে শূন্যস্থানের অন্তর্মুখী অভিযোগ
এই ব্রেকফাস্টের কিনারে কোনো ঢোক গেলা নেই...

যে সময় আসবে কবে

আর নেই কোনো সংকোচ
এযাবৎ সমস্ত দৃশ্যত ইতিউতি ছেড়ে
সিগনালে দাঁড়ানো কাচের ভিতর
তুমি নির্দ্বিধায় অপেক্ষারত।
আমরা ছেড়ে যাব
আমরা ঝেড়ে ফেলবো
রাস্তার যত কর্কশ স্পিডব্রেক...

যে সময় আসবেনা আর

সে আসলে নিশ্চিন্তে ঘূর্ণিওমাণ
পরবর্তী স্লাইডে কী ছবি ভেসে উঠবে
নিজেরও বড় অজানা
যদিও স্মৃতি এক ক্ষুধার্ত টাচস্ক্রিন
যার ত্বক ছুঁয়ে অভ্যাসবশত
ডানদিকে সরে আসে আমাদের বুড়ো আঙুল

যে সময় দাঁড়িয়ে চৌকাঠ

কানে আসেনি বিলম্বিত ডোরবেল
হয়তো জংধরা হ্যাজবোলে আটকে আছে পরিযায়ী সংলাপ
কাঙ্খিত। অকাঙ্খিত।
অথবা ধরো সাদা কিংবা কালো
ঘরের প্রতি কোণইআচ্ছন্ন
আরও নতুন কিছু সমীকরণ...
আর তার আরও নতুন কিছু আফটারমার্থ...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা বিষয়ক গদ্য : অনিন্দ্য রায়

ন্যূনতম কবিতা lighght শুধুমাত্র এই সাতটি অক্ষর লেখার জন্য কবিকে দেওয়া হল ৭৫০ ডলার। আজ নয়, গত শতকের ষাটের দশকের মাঝামাঝি। পৃথিবীর সব চে দামী শব্দ। আর বিতর্ক এখানেই। শব্দ? কী অর্থ এর? আবার যিনি লিখেলেন তিনি তো একেই বলছেন কবিতা, এই কটি অক্ষরসমষ্টিকে। তা প্রকাশিতও হচ্ছে, সংকলনে নির্বাচিত হচ্ছে। একটা সাদাপৃষ্ঠার মাঝখানে lighght এইটুকু ছাপা, এইটুকুই, একে বলে কবিতা ? ম্যানহাটন শহরে তখন শরৎকাল।  সালটা ১৯৬৫। সে এক সন্ধ্যা। বছর  বাইশের এক যুবক নিজের টাইপ রাইটারে  lighght এইটুকুই টাইপ করেন। কী এটা? বানান ভুল, হ্যাঁ,  light  শব্দটির মাঝে এই দুটি ব্যঞ্জনবর্ণকে ঢুকিয়ে দেওয়া, আর তাতেই নাকি  ব্যঞ্জনা । শিকাগো রিভিউ পত্রিকায় প্রকাশিত হয় কবিতা হিসেবে। এবং তা স্থান পায় The American Literary Anthology-র দ্বিতীয় খণ্ডে, অবশ্যই কবিতা হিসেবে। এই সংকলন সম্পাদনা করেন National Endowment of the Arts(NEA) –এর পক্ষে George Plimpton। NBA-এর সিদ্ধান্ত মতো সংকলনটির প্রত্যেক কবিই পান ৭৫০ ডলার। সেই হিসেবে lighght-এর রচিয়তাও।  শিকাগো রিভিউ নিজে২৫০ ডলার রেখে দেয় আর বকিটা পেলেন কবি। ম...

পাগল পাঠক (কবিতার পাগলামি)

কবিতার তুমুল পাগলামি কাকে বলে সেটা অনেকেই জানেন। তবুও কবিতার সীমাহীন পাগলামির জন্য কবিতার সমস্ত পাগলরা ফেসবুক বা মুখবই এ সার্চ করুন "পাগল পাঠক" পেজটি। এই পেজটি পাগল কবিতা পাঠকের নিজস্ব দুনিয়া। বন্ধুরা যারা পেজটি লাইক করছেন তারা নিজের প্রিয় কবিদের কবিতা পোস্ট করুন। অনুরোধ নিজের কবিতা পোস্ট করবেন না। বিস্তারিত জানতে ফেসবুকে পেজে আমাদের পেজে যান।

গদ্য কবিতা : সুকান্ত দে

ডাব তুই হয়তো বাসের জন্য দাঁড়িয়ে আছিস। চুপিচুপি একটু গা ঘেষে দাঁড়াই। যাতে তুই একটু ঠেস দিতে পারিস। তোর ফাইল ব্যাগ একটু ধরি। তুই বলবি -- আ : হাত দুটো একটু ছড়াই, বলে সত্যিই ছড়িয়ে ...