১
বুঝি চাঁদ উঠবে
মাত্র একটা লেখা লিখতে পারলে
নিশ্চিত, কবিতা ছাপা হবেই
একবার নয় , তিন তিন বার
কবিতা পাঠালাম--
হাঁটতে হাটঁতে জীবনের বিকেল
গড়িয়ে এল---
বুঝি চাঁদ উঠবে!
অন্ধকারে কাঁদবে আমার আপনজনেরা
আবার ফিরে যাই ভাববো
যাওয়া হবে না ,
২
কবিতা : সৃষ্টির অন্তরালে
অক্ষরের রেখাকে বাঁচিয়ে রেখেছি
বলে কবিতা সৃষ্টি করতে পারলাম
আজ।সিঁড়ি বেয়ে নেমে পড়লাম--
গদ্য... কবিতার ভিড়ে
বেশি ভিড়ে বেঁচে থাকা যায় না
ঠিকই ; অন্তত মনঃযোগ দিয়ে
কবিতা লেখা যায়-- সবই নিজের
মনের---
কবিতা : সৃষ্টির অন্তরালে
৩
ভেজা শরীর নিয়ে বসে আছি
ছাতার সঙ্গে কাটালাম বৃষ্টির দিনে
ভেজা শরীর নিয়ে বসে আছি--
কত মেয়ে মাছি উড়ে যায়...
আমি উড়তেই পাখনা ভাড়ি হয়
ভীষন বৃষ্টি-- তবুও মদের দোকান খোলা
কিছুটা হেঁটে যাই, পাখনা খসে
বৃষ্টির জল পড়ে
এখন রাত , ভেতরের নেশা
হাওয়ায় বাজছে
গান করছি আনমনে , বোলাচ্ছি---
হাত বোতলো
৪
সত্যি কথা সুতোয় বাধাঁ যায়
ফুটপাতে শুয়ে আছি । তাই সকলে
ডিঙিয়ে গেল--
মাথায় ইট নিয়ে ছিলাম ।
বলা যায় আত্মরক্ষার জন্য ! ঠিকই
পাগল নই গৃহত্যাগী---
ভালোবাসা চিরে ছিল
ধারালো নখ্ দিয়ে
সত্যি কথা সুতোয় বাধাঁ যায়
দড়ি লাগে না ।
৫
খোলা আকাশকে ঘিরে
আজও স্বপ্ন দেখি
আদি অন্তহীন খোলা আকাশকে ঘিরে ।
বাড়ি জুড়ে পোতা শিউলি চারা
একটা নয় । একশো ন'টা
আমার বিশ্বাস ওগাছ অক্সিজেন আর
ফুল দেবে ।
আসলে দু'চোখের জলে বুক ভিজে
নিচে তাকাতে চাইনি, প্রিয় গাছকে ভাবি--
স্বপ্ন দেখি:
৬
ভাটফুলের মতো
ভালোবাসা সাজিয়ে বিক্রি ইস্কুল গেটে
উলের চাদঁর গায় যুবতী হাসে
ছোটবেলা দেখে
ধুলোর মতো শরীর
উড়ছে আমার ।
ভাটফুলের মতো মুখ
৭
কুসুম - ২
অন্ধকার এখন বেশি ভালো লাগে
কুসুম, আমি তোমার ক্ষতচিহ্ন
নিয়ে বেঁচে আছি ।
আমার বুকে মাথা রেখে দেখ
যেন ওঠা নামা করছে---
হৃৎপিন্ড
আলো নিভে যায় ।
একটু ঘিয়ের প্রদীপ
জ্বালাও---
কুসুম, তুমি অন্তত হাত...
আমি যাই ।
৮
আমি চাইনি
আমি চাইনি আমার বিছানায়
পড়ে থাক দগ্ধ সিগারেটের ছাই
সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত
কুসুমের কাছ থেকে--
সরে দাড়াঁবে না তো
ভোর বেলাকার গল্প শুনে ।
আমি কিন্তু তোমাকেই...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন