১
মাকড়শার চোখ
পর্দার বুকে আটকে মাকড়শার
বড় চোখ
মেছো বিড়াল হেঁটে যায় হ্যামিলটনের জমিদারি দিয়ে
ওরা মেঘ , প্রাণী না
এবড়ো খেবড়ো জঞ্জাল পেরিয়ে ...
আয়েস করে ...
হোটেল খরচা ...
২
নির্জনতা
স্টেশন পেরিয়ে গুমটি হাঁটা দেয়
বহু বছর আগে
পাহাড় ডিম পাড়ে স্থানীয়
রেশারেশির যত্নে
উপদ্রব জঙ্গলে ...
সমাধি ভিড়ের কিশোরতায় নির্জনতা খোঁজে
মুহূর্ত না হলে হবে না কখনো ...
এ দৃশ্যপটে প্রহরী ব্যক্তিগত খোঁজে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন