সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দুটি কবিতা : সৌভিক মারিক

১
একটি পবিত্র বিস্ময়



কবি। তুমি মৃত, বোবা প্রেমিকা

দুহাত আর বুক দিয়ে আগলে রাখা তোমার ইচ্ছেরা

খুধার্ত চোখে
বসন্তের রং। পাঞ্জাবীর ছেঁড়া
পকেট ত্রিকোন করে
নাভি ঢেকে
খেতে চায় কাটা মুরগীর লিঙ্গ।

বিষ পোড়া ছাই মাখা চতুর্তলে
হঠাৎই ডায়রীর পাতাগুলো ওলট পালট খায়।



২
কালনারী


উষ্ণ ফুলশয্যায় বুকে ব্যাথা
রাতারাতি ডাক্তার কিসমিস
স্টোথোস্কোপ আর অ্যাসপিরিন
চেপে চুপে রাত গেল কেটে

সকাল ৮.৩০ মিনিট
ওঠো না। আজই তো প্রথম রক্তশাড়ী পরে
বাবার মন্দিরে যাব

আরো একটু সময়
দুপুরের ভাত খেয়ে
আবার পথ্য এলো
কাঁচা ঘুমে
নাভি কী কোথায় চুম্বন খেল
শুধু গন্ধ পেল জৈবিক

আরো দুদিন
দিনে রাতে ডাক্তারের হাকিমগিরি
অসহ্য নববধূর গভীর রাতে
স্বামীর উদ্দেশ্যে প্রশ্ন
ডাক্তার
সুখ না অসুখ তোমার ?

চোখ বুজে
সমস্ত রাত জুড়ে
শুধু একটি আওয়াজ ভেসে এলো
"আমি প্রথমা"

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা বিষয়ক গদ্য : অনিন্দ্য রায়

ন্যূনতম কবিতা lighght শুধুমাত্র এই সাতটি অক্ষর লেখার জন্য কবিকে দেওয়া হল ৭৫০ ডলার। আজ নয়, গত শতকের ষাটের দশকের মাঝামাঝি। পৃথিবীর সব চে দামী শব্দ। আর বিতর্ক এখানেই। শব্দ? কী অর্থ এর? আবার যিনি লিখেলেন তিনি তো একেই বলছেন কবিতা, এই কটি অক্ষরসমষ্টিকে। তা প্রকাশিতও হচ্ছে, সংকলনে নির্বাচিত হচ্ছে। একটা সাদাপৃষ্ঠার মাঝখানে lighght এইটুকু ছাপা, এইটুকুই, একে বলে কবিতা ? ম্যানহাটন শহরে তখন শরৎকাল।  সালটা ১৯৬৫। সে এক সন্ধ্যা। বছর  বাইশের এক যুবক নিজের টাইপ রাইটারে  lighght এইটুকুই টাইপ করেন। কী এটা? বানান ভুল, হ্যাঁ,  light  শব্দটির মাঝে এই দুটি ব্যঞ্জনবর্ণকে ঢুকিয়ে দেওয়া, আর তাতেই নাকি  ব্যঞ্জনা । শিকাগো রিভিউ পত্রিকায় প্রকাশিত হয় কবিতা হিসেবে। এবং তা স্থান পায় The American Literary Anthology-র দ্বিতীয় খণ্ডে, অবশ্যই কবিতা হিসেবে। এই সংকলন সম্পাদনা করেন National Endowment of the Arts(NEA) –এর পক্ষে George Plimpton। NBA-এর সিদ্ধান্ত মতো সংকলনটির প্রত্যেক কবিই পান ৭৫০ ডলার। সেই হিসেবে lighght-এর রচিয়তাও।  শিকাগো রিভিউ নিজে২৫০ ডলার রেখে দেয় আর বকিটা পেলেন কবি। ম...

পাগল পাঠক (কবিতার পাগলামি)

কবিতার তুমুল পাগলামি কাকে বলে সেটা অনেকেই জানেন। তবুও কবিতার সীমাহীন পাগলামির জন্য কবিতার সমস্ত পাগলরা ফেসবুক বা মুখবই এ সার্চ করুন "পাগল পাঠক" পেজটি। এই পেজটি পাগল কবিতা পাঠকের নিজস্ব দুনিয়া। বন্ধুরা যারা পেজটি লাইক করছেন তারা নিজের প্রিয় কবিদের কবিতা পোস্ট করুন। অনুরোধ নিজের কবিতা পোস্ট করবেন না। বিস্তারিত জানতে ফেসবুকে পেজে আমাদের পেজে যান।

গদ্য কবিতা : সুকান্ত দে

ডাব তুই হয়তো বাসের জন্য দাঁড়িয়ে আছিস। চুপিচুপি একটু গা ঘেষে দাঁড়াই। যাতে তুই একটু ঠেস দিতে পারিস। তোর ফাইল ব্যাগ একটু ধরি। তুই বলবি -- আ : হাত দুটো একটু ছড়াই, বলে সত্যিই ছড়িয়ে ...