ফোল্ডারে - দশ
১
আগের বসন্তে তুমি ছিলে
আজ গান অন্য কারো
পলাশের রঙ বাড়তি হলে
পাঠিয়ে দিও ভুল ঠিকানায়
২
ভাষার সমুদ্রে আগুন বয়ে যায়
এতোদিন মায়াপুটে যা নিয়েছি ...
নিশ্চিন্ত সরণি
৩
খোলা জানালায় বৃত্ত আঁকা যায় না
প্রাচীন মুদ্রায় নিজেকে রাখি
৪
পাশ কাটিয়ে চলে যাচ্ছি
শহর , শুভেচ্ছা
আমার বলার কিছু থাকে না
যখন তুমি বলো
৫
নিয়মমাফিক অভ্যেস
পাঁচতারা , সাততারা
নিজের সম্পর্কে বলতে গিয়ে
প্রসঙ্গ আসে তোমারই
৬
কখনও ছিলে না আজও নেই
ঝালরের কিনারায় রঙিন সুতো
ময়দানের প্রশান্তিতে আরবি ঘোড়া
৭
একটুকরো ফাগুন
বাতাসের কাছে যাই
পাখিরা ভালোবেসে ডানা এঁকে দিলো
৮
যদি হাসতে পারি , কাঁদবো
নিঙড়ে নাও সুখ ফোল্ডারে
৯
বাঁচার অর্থ মেঘ নয়
তেষ্টার জলে
দু - ফোঁটা বিষই দিও
১০
প্রত্যেক প্রেমেরই
ডিহাইড্রেশন আছে
একটু এগিয়ে নদীও ঢেউ মাখে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন