সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বই আলোচনা : অয়ন মণ্ডল

যেতে পারি কিন্তু কেন যাবো : শক্তি চট্টোপাধ্যায়


আজ প্রথম আমি আমার এক প্রিয় কবির কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা লিখব। জানিনা কী লিখব আর কতটুকুই বা আলোচনা করতে পারবো! শ্রদ্ধেয় কবি শক্তি চট্টোপাধ্যায়ের "যেতে পারি কিন্তু কেন যাবো"কাব্যগ্রন্থটি নিয়ে আমি আমার আলোচনা লিখছি।। 1983 সালে এই অসামান্য কাব্যগ্রন্থের জন্য কবি সাহিত্য একাডেমী পুরস্কার লাভ করেন। কবির এই অসামান্য কাব্যগ্রন্থটি বিশেষ কাব্য গুণে ভরপুর।এই গ্রন্থের নাম কবিতায় তিনি শুনিয়েছেন সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা যখন চাঁদ এবং চিতাকাঠ তাঁকে 'আয় আয়' বলে হাতছানি দেয়। কিন্তু এখানেই শেষ নয়,এছাড়াও এক গার্হস্থ্য পিছুটান যা কবিকে বলতে বাধ্য করেছেন--'যেতে পারি /যে-কোনো দিকেই আমি চলে যেতে পারি/কিন্তু,কেন যাবো? গভীর ভালোবাসায় তিনি সন্তানের মুখে চুমু খেয়েছেন।তিনি একাকী এই জগত্ সংসার ত্যাগ করে যেতে চান না।।তাই তো তিনি সবাইকে সঙ্গে নিয়ে যেতে চান। "হাত পেতে দাঁড়িয়ে"কবিতায় এক দীন মানুষকে প্রার্থনা করিয়েছেন দু মুঠো অন্যের জন্য।"বলো, ভালোবাসো "কবিতায় কবি শুধুই ভালোবাসা পেতে চেয়েছেন। ভালোবাসা যতই হোক না কেন ছুঁচের মতন, বিদ্যুতের মতন। তিনি ভালোবাসাই পেতে চান, যে ভালোবাসায় অসুখ সেরে যায়। এই কাব্যগ্রন্থের বহু কবিতায় বিধৃত এক মৃত্যু চেতনা। কাব্যগ্রন্থের শেষ কবিতা "এপিটাফ"।এই কবিতার কয়েকটি পঙক্তি যা আদ্র ও সজল করে তোলে পাঠকের চোখ। কাব্যগ্রন্থের প্রতিটা কবিতাই পাঠকের মন ছোঁয়া। একজন পাঠক হিসাবে তাই প্রিয় কাব্যগ্রন্থটি নিয়ে দু-চার কথা লিখে ফেললাম। তাইতো এই সুন্দর গ্রন্থটি কবিকে আমাদের কাছে বারবার ফিরিয়ে নিয়ে আসে। কবিকে প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট আলোচনাটি শেষ করলাম।ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন পাঠককুল।

কাব্যগ্রন্থ : যেতে পারি কিন্তু কেন যাবো
লেখক : শক্তি চট্টোপাধ্যায়
প্রকাশক : আনন্দ পাবলিশার্স

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা বিষয়ক গদ্য : অনিন্দ্য রায়

ন্যূনতম কবিতা lighght শুধুমাত্র এই সাতটি অক্ষর লেখার জন্য কবিকে দেওয়া হল ৭৫০ ডলার। আজ নয়, গত শতকের ষাটের দশকের মাঝামাঝি। পৃথিবীর সব চে দামী শব্দ। আর বিতর্ক এখানেই। শব্দ? কী অর্থ এর? আবার যিনি লিখেলেন তিনি তো একেই বলছেন কবিতা, এই কটি অক্ষরসমষ্টিকে। তা প্রকাশিতও হচ্ছে, সংকলনে নির্বাচিত হচ্ছে। একটা সাদাপৃষ্ঠার মাঝখানে lighght এইটুকু ছাপা, এইটুকুই, একে বলে কবিতা ? ম্যানহাটন শহরে তখন শরৎকাল।  সালটা ১৯৬৫। সে এক সন্ধ্যা। বছর  বাইশের এক যুবক নিজের টাইপ রাইটারে  lighght এইটুকুই টাইপ করেন। কী এটা? বানান ভুল, হ্যাঁ,  light  শব্দটির মাঝে এই দুটি ব্যঞ্জনবর্ণকে ঢুকিয়ে দেওয়া, আর তাতেই নাকি  ব্যঞ্জনা । শিকাগো রিভিউ পত্রিকায় প্রকাশিত হয় কবিতা হিসেবে। এবং তা স্থান পায় The American Literary Anthology-র দ্বিতীয় খণ্ডে, অবশ্যই কবিতা হিসেবে। এই সংকলন সম্পাদনা করেন National Endowment of the Arts(NEA) –এর পক্ষে George Plimpton। NBA-এর সিদ্ধান্ত মতো সংকলনটির প্রত্যেক কবিই পান ৭৫০ ডলার। সেই হিসেবে lighght-এর রচিয়তাও।  শিকাগো রিভিউ নিজে২৫০ ডলার রেখে দেয় আর বকিটা পেলেন কবি। ম...

পাগল পাঠক (কবিতার পাগলামি)

কবিতার তুমুল পাগলামি কাকে বলে সেটা অনেকেই জানেন। তবুও কবিতার সীমাহীন পাগলামির জন্য কবিতার সমস্ত পাগলরা ফেসবুক বা মুখবই এ সার্চ করুন "পাগল পাঠক" পেজটি। এই পেজটি পাগল কবিতা পাঠকের নিজস্ব দুনিয়া। বন্ধুরা যারা পেজটি লাইক করছেন তারা নিজের প্রিয় কবিদের কবিতা পোস্ট করুন। অনুরোধ নিজের কবিতা পোস্ট করবেন না। বিস্তারিত জানতে ফেসবুকে পেজে আমাদের পেজে যান।

গদ্য কবিতা : সুকান্ত দে

ডাব তুই হয়তো বাসের জন্য দাঁড়িয়ে আছিস। চুপিচুপি একটু গা ঘেষে দাঁড়াই। যাতে তুই একটু ঠেস দিতে পারিস। তোর ফাইল ব্যাগ একটু ধরি। তুই বলবি -- আ : হাত দুটো একটু ছড়াই, বলে সত্যিই ছড়িয়ে ...