সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বই আলোচনা : শুভম চক্রবর্তী

নিজস্ব জেলখানা ঘিরে : তন্ময় ভট্টাচার্য



তন্ময়,তোমার নিজস্ব জেলখানায় ঢুকেছিলাম।সুন্দর সুন্দর আসবাবপত্রে সাজানো জেলাখানা. . .অদ্ভুত মায়াময়।তোমরা একে গদ্যের বই বললেও,আমি বলবো--"কাব্যিক গদ্য"।অবশ্য মতামত আমার নিজস্ব,চাপিয়ে দিচ্ছিনা।প্রথম পাতার লেখাটিই,বিশেষত শেষ দুলাইন---"এ সবই কল্পকথা ,কিছুটা অতীত স্মরণীয়/যদি তুচ্ছ ভালো লাগে,ঘটনা তোমার করে নিও।" সাহিত্যের সমস্ত ক্ষেত্রেই সমমর্মী হওয়া পাঠকের অনিবার্যতা নচেৎ সাহিত্যপাঠের রস থেকে তিনি বঞ্চিত হন। নিতান্ত সহজ আটপৌরে শব্দ প্রয়োগে অনেক ক্ষেত্রেই চমৎকার ব্যঞ্জনার সৃষ্টি হয়েছে। "রিংটোন শোনা যাচ্ছে না", "পূর্বসূরী","ভালোবাসা", "বৃত্তান্ত", "যমুনা যারা", "মৃত্যুদৃশ্য" অনেকদিন মনে থাকবে।

পুনশ্চ---"শীতকাল কবে আসবে"এই প্রশ্নটা ভাবায় না আর,কেননা অবসরের রাস্তায় হাঁটতে হাঁটতে দেখেছি মোহিনীমিলের ভিতরে আগুন পোহাচ্ছে ছায়া।" এই লাইনটা. . .না থাক ,নীরবতাই(মুগ্ধতা)থাক।

বেলঘরিয়ায়এখনও পর্যন্ত মাত্র ৪-৫টি রাত কেটেছে. . .তাতেও একাত্ম হলাম।কারণ বেলঘরিয়া এখানে তার অবস্থান ছাপিয়ে. . .আমারও আমারও. . .ঘুমে . . . .জেগে থাকায়. . . লেপ্টে আছে।


বই - নিজস্ব জেলখানা ঘিরে
লেখক - তন্ময় ভট্টাচার্য
প্রকাশক - আঙ্গিক

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা বিষয়ক গদ্য : অনিন্দ্য রায়

ন্যূনতম কবিতা lighght শুধুমাত্র এই সাতটি অক্ষর লেখার জন্য কবিকে দেওয়া হল ৭৫০ ডলার। আজ নয়, গত শতকের ষাটের দশকের মাঝামাঝি। পৃথিবীর সব চে দামী শব্দ। আর বিতর্ক এখানেই। শব্দ? কী অর্থ এর? আবার যিনি লিখেলেন তিনি তো একেই বলছেন কবিতা, এই কটি অক্ষরসমষ্টিকে। তা প্রকাশিতও হচ্ছে, সংকলনে নির্বাচিত হচ্ছে। একটা সাদাপৃষ্ঠার মাঝখানে lighght এইটুকু ছাপা, এইটুকুই, একে বলে কবিতা ? ম্যানহাটন শহরে তখন শরৎকাল।  সালটা ১৯৬৫। সে এক সন্ধ্যা। বছর  বাইশের এক যুবক নিজের টাইপ রাইটারে  lighght এইটুকুই টাইপ করেন। কী এটা? বানান ভুল, হ্যাঁ,  light  শব্দটির মাঝে এই দুটি ব্যঞ্জনবর্ণকে ঢুকিয়ে দেওয়া, আর তাতেই নাকি  ব্যঞ্জনা । শিকাগো রিভিউ পত্রিকায় প্রকাশিত হয় কবিতা হিসেবে। এবং তা স্থান পায় The American Literary Anthology-র দ্বিতীয় খণ্ডে, অবশ্যই কবিতা হিসেবে। এই সংকলন সম্পাদনা করেন National Endowment of the Arts(NEA) –এর পক্ষে George Plimpton। NBA-এর সিদ্ধান্ত মতো সংকলনটির প্রত্যেক কবিই পান ৭৫০ ডলার। সেই হিসেবে lighght-এর রচিয়তাও।  শিকাগো রিভিউ নিজে২৫০ ডলার রেখে দেয় আর বকিটা পেলেন কবি। ম...

পাগল পাঠক (কবিতার পাগলামি)

কবিতার তুমুল পাগলামি কাকে বলে সেটা অনেকেই জানেন। তবুও কবিতার সীমাহীন পাগলামির জন্য কবিতার সমস্ত পাগলরা ফেসবুক বা মুখবই এ সার্চ করুন "পাগল পাঠক" পেজটি। এই পেজটি পাগল কবিতা পাঠকের নিজস্ব দুনিয়া। বন্ধুরা যারা পেজটি লাইক করছেন তারা নিজের প্রিয় কবিদের কবিতা পোস্ট করুন। অনুরোধ নিজের কবিতা পোস্ট করবেন না। বিস্তারিত জানতে ফেসবুকে পেজে আমাদের পেজে যান।

গদ্য কবিতা : সুকান্ত দে

ডাব তুই হয়তো বাসের জন্য দাঁড়িয়ে আছিস। চুপিচুপি একটু গা ঘেষে দাঁড়াই। যাতে তুই একটু ঠেস দিতে পারিস। তোর ফাইল ব্যাগ একটু ধরি। তুই বলবি -- আ : হাত দুটো একটু ছড়াই, বলে সত্যিই ছড়িয়ে ...