জ্যাকপট
চরিত্রবিহীন পাখি
রাত হলে উড়ে যায় লাল আঙ্গিনায়
লৌহময় পাথরের নিশাচর জলমগ্ন মন
তারও গভীরে আমার শরীর থেকে ঝরে পড়া ঘাম
ধীরে ধীরে খনিজ তেলে পরিণত হলে
পুড়তে থাকে মজ্জা
আমার হাড়ের ভিতর জমে ওঠে ছাই
হাড়ের শরীর কাচের শরীর টোটেমবিহীন ম্যাগমা
হলুদ আলোর বৃত্ত গঠন ---- শিলালিপি জ্যাকপট
এভাবেই যৌনপ্রাশনের বীর্য উঠে আসে নারীর শরীর থেকে
ভোরের নির্মাণ ---- একটা কম্পাসবিহীন কাক
সূর্যের উষ্ণতা চিন্হিত করে চলে...
বিষাদের চশমা
অন্ধকার রাত , সমুদ্র সৈকত
ফেনাময় জলের শব্দে ধূসর রঙ্গের ছোপ
সূর্যাস্তের উত্তাপবিহীন বালির উপরে একটি যুবক
তার সঙ্গিনীর সঙ্গে মিলনে বিলীন...
আমি অবস্থানগতভাবে নিরক্ষিয়
নিছকই একটি মেলোড্রামার জন্ম দেব বলে
চোখে দেই নীল ফ্রেমের এই বিষাদের চশমা
আর তখনই রাতের সৈকত পরিণত হয় কবরে
অন্ধকার থেকে বের হয়ে আসতে থাকে
নীলাভ ধোঁয়ায় স্রোত
কবরের ভিতর সেই যুবক যুবতীর অবিকৃত মৃতদেহ
তবু নতজানু ; প্রার্থনায় নীল...
তারপর ধীরে ধীরে জলের শব্দ জমে
নাতিশীতোষ্ণ পাহাড় গড়ে ওঠে
আমি খুঁজতে থাকি
তারপর খুঁজে পাই নিজেকে ওই যুবকটির কফিনের ভিতর
আর তখনই সমাধি ফলক কাম্পাস হয়ে ওঠে
তবু ভালোবাসার অবস্থান খুঁজে পাইনা
এই ভালবাসাহীন যৌনক্রিয়াগুলো
হস্তমৈথুনজনিত বীর্যপতনের মতো; সাময়িক, আকস্মিক
আর মূল্যহীন...
সিন্ধুপ্রেমিক
যুবকটির পোড়ামাটির হৃদয়ে
ফুটে উঠল সিন্ধু সভ্যতার অজ্ঞাত বর্ণমালা
আর পাঠযোগ্য রইলো না তার মন;
প্রেমিকার কাছে
এভাবেই জন্ম নিল সিন্ধুপ্রেমিক
তারপর একদিন অগ্নিসাক্ষী;
সঙ্গী একটি নতুন যুবক
তবু সঙ্গী হল ; যজ্ঞের আগুনে
নিশাচর পাখির ঠোঁট থেকে খসে পড়া
সেই সিন্ধুপ্রেমিকেরই
ছিন্নভিন্ন শিশ্ন
আর লন্ডভন্ড অণ্ডকোষ
জ্যাকপট ও সিন্ধুপ্রেমিক দারুণ
উত্তরমুছুনজ্যাকপট ও সিন্ধুপ্রেমিক দারুণ
উত্তরমুছুন