১
রাতের চারা
রাতে স্বপ্নের চারা পুতে পুতে বড়ো হয়েছি
দিনের আলো দেখে দেখে কত শিখেছি
স্বপ্ন আর সত্যির গভীরতা
যা জেনেছি
স্বপ্নের চারা রাতেই ঠিকঠাক মানায়
২
ব্রাশ
মাথায় চিরুনি ঠেকালেই বুদ্ধি করে মারপিট
বোতলে চুনকালি ছিল গায়ে ঘঁষার
বাতাসে ব্রাশ ছিল শব্দটাকে ভাঙার
মুখদিয়ে ঠুকে ঠুকে কত শব্দ বাতাসে নিমিষে বসাই
৩
সৃষ্টির বুক হাউস
সূর্য চাটে পৃথিবীর স্বাদ
কানেকশন্স ধর্ষক থেকে ধর্ষণ
সেটা সৃষ্টির বুক হাউস
নিয়মের প্রিন্টে আবডেট চলছে
আপলোড হচ্ছে ডিকশনারি
সাবজেক্টের ঝুড়ি কানেকশন্স
৪
চ্যাপকালিন
চোখ জানলার ছবি পড়ে
এমন গন্ধ ধরেছ চ্যাপকালিন
এক প্রহর করেছ আমাকে অমর
সন্যাসীর বরণে ঘ্রাণ ,তীক্ষ্ণ প্রজাপতি
আউল বাউল সেদ্ধ হয়ে ফোটছে
গড়িয়ে বিছিয়ে পড়ছে সফলতা
এতটাও আকাশ দিয়েছ আমায়
৫
জোগার
পাকা ফসল তুলি ভুঁড়ির আনন্দে
খালবিলে পাখিরা রেস লাগায়
ঈঁদুরমশাই মাটিতে পেট খুজে
জোনাকিরা দেয় রাতে টহল
দিনে পিঁপড়েদের চলে খাদ্য মিছিল
মৌমাছিরা ফুলেফুলে গান শুনিয়ে মধু খায়
পাখিরা বাসায় ডিম শেকে আর ঘুম বুনে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন