১
চেয়ার
চারটে পা নিয়ে দাবনায় হাত রেখে অপেক্ষা কর ।
বসে পড়ি। কোলটা মায়ের মতন ।
২
পাশবালিশ
বিছানায় শুয়ে পড়ে আঁকড়িয়ে ধরি ।
আমি তো শৈব নই, সমকামী আজ।
৩
সিলিং ফ্যান
শুয়ে শুধু তোমাকে দেখি, ওপর দেখি না ।
শীতকালে লেপমুড়ি,চোখ ঢাকা থাকে
গরমে ঘুরেই চল। ওপর দেখি না ।
৪
এক গ্লাস জল
ভরে দিলে । সে তো বাধ সাধবে না জানি ।
ঢকঢক ঢকঢক।
জলের প্রথম নিয়তি পেটের ভেতর ।
দ্বিতীয় নিয়তি শুধু পড়ে যাওয়া গো। পেচ্ছাপ আর স্নান জানে সব কথা ।
৫
স্টারডাম ও ফ্যান
অমা আজ চারপাশে,ভয়ে ভয়ে ওপরে তাকাই
লাখ লাখ তারা আর মাঝখানে হাওয়া নেই কোনো
শুধু সেই শূন্যতা ঘুরঘুর করে
হূল ফোটানোর মাছিগুলো ঘোরে
আর ঘাড়সোজা আমি তারা গুণি ,ওরা বলে গনক না ছাই,ও প্রতিবাদী ।
সুপার্ব।সবকটিই ভীষন ভালো লাগলো
উত্তরমুছুন