অণুকবিতাগুচ্ছ
১.
আমাদের রঙিন ডানায় যতটা ওড়ার গল্প থাকে, তার থেকে বেশি থাকে নক্সার ব্যবহার। যা আমাদের গতিপথে ক্রমশ ছায়া দীর্ঘ করে, আলোর বদলে।
২.
যে স্বরটা একটিবার শোনার জন্য নিজেকে ধ্বংস করে ফেলি, সেই স্বরটাই মাঝেমাঝে অচেনা লাগে। মনে হয়, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমি আমার সভ্যতার ক্ষয়কার্য দেখছি।
৩.
এই বর্ষায় তোমায় ফুল দেবো না
গাছ দেবো
পাখির গান হবে, ছায়া হবে
মুকুলও ধরবে নিজ দেহরসে
৪.
নিভে যাওয়া মেনে নিলে
আগুনও তরল হয়
আর পুড়ে যাওয়াটুকু চকচক করে রূপোর মতোন
৫.
ঘর ছাড়াই ঘরের মধ্যে
মাস্তুল ভাঙছে আদরের সব নদীপথ
দারুণ... ৪ ও ৫ বেশীরকম ভালো
উত্তরমুছুনবাহ।বরাবরের মতোন ভালো লাগা।একেকটা ফেজে একেকটা উত্তরণ
উত্তরমুছুন