১
মেঘের সঙ্গে
আবারও সেই রাতে
নগ্ন একটি উরু, মরা বুকে কুঁড়ি স্তন
যেখানে যতটুকু আপডেট যৌবন
এসো এসো ন্যাংটো হয়ে এসো
মেঘের সঙ্গে উড়ি
২
অর্থশূন্য
আস্তিক পিঠে অতৃপ্ত সুখ
অসাম্যের ফস্কা গেরোর ফাঁক
উচ্চস্বরেই আর্তনাদ করি
গভীরে আরও গভীরে
কম্পাঙ্ক হারায় অর্থশূন্য ডাক
মাথার মধ্যে অন্য এক জিহ্বা নড়ে
৩
উত্তরণের ডুব
প্রতিক্ষায় বসে থাকা প্রথম ডুবে
গভীরতা দেখার প্রস্তুতি
দ্বিতীয় ডুবে লক্ষ্য বস্তুর অবস্থান
পার হয়ে যাই মানচিত্র
আর তৃতীয় ডুবে
হিসেব নিকেশ চুকিয়ে ফেলি
কেল্লা ফতে উত্তরণে
৪
বৃত্তের কোণ
ঘড়ির কাঁটা ও হৃৎপিণ্ভের নাচে
বিদ্রুপে শূণ্য জীবন
তবুও অতৃপ্ত প্রেমে বৃত্তের কোণ খুঁজি
৫
হুবুহু ইতিহাস
ভাববাদী অন্ধ বিড়াল চায় অমাবস্যার চাঁদ
এ পথে এসো না কেও
আত্মহননের এ পথ ভয়াবহ মৃত্যুর
পচা মাংসের হুবুহু ইতিহাস
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন