পছন্দপুর
১
যৌনবিষাদ ও শিশুর দিকে যাওয়া
সন্দীপ ভালো নেই।সবসময় একটা অস্থিরতা তাড়িয়ে বেড়াচ্ছে ।ঘুমে জাগরণে সব সময় একটা অবসাদের চাদর গায়ে মুড়েই সে বেড়াতে বেরোয়। এই যেমন মিনিট ২০ মেলার ভিড়ে ঘুরছে সে অথচ একটু হেসে নিঃশ্বাস নিতেও তার কষ্ট হয়। কিছুক্ষণ আগে পুরোনো প্রেমিকার সঙ্গে দেখা হয়েছিল সন্দীপের, মানে তার একটা নামও ছিল ধরা যাক --সুস্মিতা বা মেঘনা বা রিয়া ; কথা হলো প্রেমিকা তো, হোক না প্রাক্তন। আর তার পর থেকেই সন্দীপের শ্বাসকষ্ট হচ্ছে. .ভেসে আসছে. . .ভেসে ভেসে আসছে মাখনের মতো পাছা. . .কোলবালিশের মতো স্তন. . .অন্ধকার গুহার মতো যোনি. . .আর সন্দীপ পালাচ্ছে নিজের থেকে ।মেলার ভিড়েও অসম্ভব একা সন্দীপ। কিচ্ছু ভাল্লাগছে না। এখন প্রায় রাতেই ঘুম আসেনা. . .অবসাদ,হস্তমৈথুন,কান্নাজল. . & জড়িয়ে ধরার মতো একটা পাশবালিশ পাগলের মতো আঁকড়ে ধরে যেন জিভ দিয়ে দাঁত দিয়ে শুষে নেবে সমস্ত কোমলতা। এবং কোনো কোনো রাতে যখন কারও কথা. . .কারও কারও কথা মনে পড়ে বালিশে মুখ গুঁজে চিৎকার করে কাঁদে সন্দীপ। সন্দীপ কাঁদে ,শুধুই কাঁদে। খেতে বসে কাঁদে,পটি করতে গিয়ে কাঁদে,হাসতে হাসতে কাঁদে ! কাঁদতে কাঁদতে হাসে . .এমনকি পানু দেখেও কাঁদে। সেই সন্দীপ আজ কুড়ি মিনিট হলো মেলার মাঠে ঘুরছে আর পুরোনো প্রেমিকার বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে অমলিন ভঙ্গিমায় চিৎকার করে হেসে চলেছে. . .
২
প্রাক্তন
সুমিতা ঠোঁটটাকে আলতো করে সবুজের কাঁধে ঘষে দিল. . .সবুজ পাগলের মতো জড়িয়ে ধরলো সুমিতাকে।তারপর সুমিতার নাইটি ঘাড়,পিঠ. . .ক্রমশ উরু বেয়ে খসে মেঝের ওপর গড়াতে লাগল।উদ্দাম এক ঝড়ের মুখোমুখী দুজনে. . .নরম বিছানায় সুমিতার শীৎকার চাপা গোঙানির মতো শোনাচ্ছিল। সুখে-আদরে-যৌনতৃপ্তিতে সবুজের চোখে জল চলে এলো। ঠিক তখনই সুমিতা আলিঙ্গন ভেঙে বিছানা থেকে দূরে ছিটকে গিয়ে ফোপাতে লাগল। কারণ সবুজের চোখের জলে ভেসে উঠেছিল প্রাক্তন প্রেমিকের মুখ. . .
(ক্রমশ)
২য় টা অনবদ্য।
উত্তরমুছুনvalO laglo...
উত্তরমুছুন