১
ক্যান্ডেলা
এরোমেটিক ফুলগুলোকে বলে দিতে চাই
অচেনা সময়ে যেন তারা আমাকে ভালোবাসে
বুকে নিয়ে বৃক্ষের ইচ্ছে গুলো
যেন জীবিত থাকে আমার বেগুনি ওড়নার নিচে
যেখানে স্তনের উপরিভাগে লেখা ছিলো
ক্যান্ডেলার রাত -
২
অনন্তনিদ্রা
পরীরা জানালা খুলে দিয়েছে পূর্ব আকাশের ওপারে,যেখানে সন্ধ্যা হয়ে কমলা রঙ নেমে আসে।শাঁখা চুড়িতে সাজানো কৃষ্ণাভ ফুলের পাপড়িতে ঈশ্বর। চারুশিল্পের চাষ শেষে মধ্যরাত নিঃশব্দে স্বর্গের দরোজা খুলে দেয়।কিছু তারা নেমে আসে পৃথিবীতে...ফুলে ফুলে ভরে উঠে অন্ধকার।
একটা বাগান, একটা ঈশ্বর, একটা নাভির গল্প অনন্তনিদ্রায় চলে যায়।
৩
এক্সচেঞ্জ
আজকাল সহযেই হিসেব মেলাতে পারিনা।
ভুল হয়ে যায়।পেন্ডুলাম বাক্স বুকে নিয়ে ঘুরছি... বিষমবাহুর ত্রিভুজটিতে গাঢ় লাল রঙ... খুঁজেছিলাম আসন্ন সম্মোহন যেখানে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারি। তবে,জানি ভোর হলেই এক্সচেঞ্জ হবে।
৪
চিহ্ন
ঝাড়ফুঁকের নির্জন কামরায়
অন্ধকার।
বইয়ের পাতায়।পুঁথির ভাষায়
প্রশ্নবিদ্ধ লিকার
এক কাপ চা...গাঢ়...কালচে...
৫
কমা
আইসল্যান্ড গলছে--- দুধের মতো কিছু দাড়ি। কমা,,,একদম মিষ্টি চেরির মতো লাল পাপড়ি...অন্তহীন যুদ্ধে যাবার আগে পোস্টমর্টেম জরুরী। মৃত্যুকে মিলিয়ে নেবো ব্যবচ্ছেদ টেবিলে...
বেশ লাগলো লেখাগুলো
উত্তরমুছুনKhub Sundar kabita...
উত্তরমুছুনভাল লাগল কবিতাগুলো
উত্তরমুছুনভাল লাগল কবিতাগুলো
উত্তরমুছুন