সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নির্বাচিত তরুণ (মহিলা) কবি : সুতপা প্রতিহার

সুতপা প্রতিহার : নির্বাচিত নামটি শুনলেই মনে হয় খুবই গুরুত্ববাহী কিছু। ঠিক তাই। শূন্য তাপাঙ্কে এবারে গুরুত্ববাহী একজন মহিলা তরুণ কবিকে আমরা নির্বাচন করেছি। সুতপা প্রতিহার। প্রথম দশকের একজন তরুণ কবি। সম্পাদনা করেন রূপশালী নামক একটি কবিতাপত্র। "নির্বাচিত তরুণ (মহিলা) কবি" সুতপা প্রতিহার এর কবিতা শূন্য তাপাঙ্ককে ঋদ্ধ করবে সেই আশা করা যায়। কারণ তাঁর কবিতা আগামী প্রজন্মের ভাষা আছে। কবিকে শুভেচ্ছা ও অভিনন্দন। লিখেছেন শুভদীপ সেনশর্মা।





সুতপা প্রতিহার এর কবিতাগুচ্ছ

বর্ণমালা

ঘুম...স্বপ্ন... এলোমেলো কিছু হাঁটাপথ
তারই পাশ দিয়ে বয়ে  চলে অনন্ত সময়
যক্ষের পাহারায় যাকে একদিন আমি
ঘুম পাড়িয়ে রেখেছিলাম
সেই অপাপবিদ্ধ হরিণী
আজ কালনাগিনীর মতো ফণা তুলছে।

কমলালেবুর খোসা ছাড়ানো সেই সব
শীতের  দুপুরে রচিত হয়েছিল যে বর্ণমালা
বসন্তের শেষ বিকেলের রোদেলা সুরে
আজ তা ঝরে ঝরে পড়ছে। 


মহাপ্রস্থান

আজ ঘুমের পাশে রেখেছিলাম
যন্ত্রনা কিছু
বলতে চাই আমি ভালো আছি
যে  ভালো থাকার  কোনো শেষ নেই
কিন্তু বলা হয়ে ওঠে না
চরাচর জুড়ে জেগে থাকে অন্ধকার 
বৃষ্টি নামে পৃথিবীর সব রাস্তায়
নীলাম্বরী  অভিসারিকা  ভেঙে ফেলে
সব অর্গল
হেঁটে যায় মহাপ্রস্থানের পথে
সেই দিকে চেয়ে থাকি
আলোর সরলরেখা  বিন্দু হয়ে যায় ক্রমশ...
আবারও বলতে চাই আমি ভালো আছি
উঠুক বলা হয়ে ওঠে না কিছুতেই।



প্রত্যাখ্যান

তোমার প্রতিটি প্রত্যাখ্যান পরম যত্নে
তুলে রেখেছি ;
সময় পেলে হৃদয়ের পারমাণবিক টুকরো খুঁজে
বের করে  আনি
যেভাবে সোহাগী রমনী আলমারি খুঁজে
বিছানায় নামিয়ে রাখে সৌখিন  জামদানী
সেভাবে আমিও মাঝে মাঝেই  খুলে দেখি
দুহাতের  ফাঁক দিয়ে কিভাবে যেন
গলে গেছে জল ,বয়ে গেছে সময়
আর অন্ধকার মাখতে মাখতে
আমিও ছেড়ে এসেছি সমস্ত রোদ্দুরের পথ

তোমার প্রতিটা প্রত্যাখ্যান পরম যত্নে
তুলে রেখেছি
সময় পেলেই মাঝে মাঝেই  খুলে দেখি...



রোজনামচা

১

স্মৃতি ...বিস্মৃতি.... ভালোবাসা
অথৈ জলে ভেসে যাওয়া আমাদের আদরের নৌকা
হৃৎপিণ্ড পোড়ানো এক কালো
ধোঁওয়াময় বিকেলে তোমরা এসেছিলে
আমি আকাশ ভেবে ভুল করেছিলাম।

২

তোমার চোখের থেকে পবিত্র আর
কোনো কিছুই নয়
এমনটা ভেবে অমৃতসাগরে ঝাঁপ দিয়েছিলাম
বৃষ্টির পায়ে পায়ে হেঁটে বহুদূর
দিগন্তে এসে খুঁজে পেলাম ছড়ানো
ছেটানো হলুদ পাতা একরাশ

৩

বাহারী পোশাক  আর  আধুনিক
প্রসাধনীর সেই নীল মোহনায়
ধীরে ধীরে সন্ধ্যা নামলো যখন
সবুজ দেওয়ালের ওপারে তোমরাও ছিলে
দমকা হাওয়ায় বালি উড়ে
এলো আমার চোখে
বাকিটা আর দেখা হয় নি

৪

এক্কা দোক্কা খেলতে খেলতে
এইবার আমি কোর্টের বাইরে
হেরে গেছি বলতেই পারো
কয়লার আগুনে সবুজ পাতার শরীরকে
পুড়িয়ে জন্ম নিয়েছে যে গাছ
আমি জানি ,তার শিকড় চলে গেছে
মাটির অনেক গভীরে।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা বিষয়ক গদ্য : অনিন্দ্য রায়

ন্যূনতম কবিতা lighght শুধুমাত্র এই সাতটি অক্ষর লেখার জন্য কবিকে দেওয়া হল ৭৫০ ডলার। আজ নয়, গত শতকের ষাটের দশকের মাঝামাঝি। পৃথিবীর সব চে দামী শব্দ। আর বিতর্ক এখানেই। শব্দ? কী অর্থ এর? আবার যিনি লিখেলেন তিনি তো একেই বলছেন কবিতা, এই কটি অক্ষরসমষ্টিকে। তা প্রকাশিতও হচ্ছে, সংকলনে নির্বাচিত হচ্ছে। একটা সাদাপৃষ্ঠার মাঝখানে lighght এইটুকু ছাপা, এইটুকুই, একে বলে কবিতা ? ম্যানহাটন শহরে তখন শরৎকাল।  সালটা ১৯৬৫। সে এক সন্ধ্যা। বছর  বাইশের এক যুবক নিজের টাইপ রাইটারে  lighght এইটুকুই টাইপ করেন। কী এটা? বানান ভুল, হ্যাঁ,  light  শব্দটির মাঝে এই দুটি ব্যঞ্জনবর্ণকে ঢুকিয়ে দেওয়া, আর তাতেই নাকি  ব্যঞ্জনা । শিকাগো রিভিউ পত্রিকায় প্রকাশিত হয় কবিতা হিসেবে। এবং তা স্থান পায় The American Literary Anthology-র দ্বিতীয় খণ্ডে, অবশ্যই কবিতা হিসেবে। এই সংকলন সম্পাদনা করেন National Endowment of the Arts(NEA) –এর পক্ষে George Plimpton। NBA-এর সিদ্ধান্ত মতো সংকলনটির প্রত্যেক কবিই পান ৭৫০ ডলার। সেই হিসেবে lighght-এর রচিয়তাও।  শিকাগো রিভিউ নিজে২৫০ ডলার রেখে দেয় আর বকিটা পেলেন কবি। ম...

পাগল পাঠক (কবিতার পাগলামি)

কবিতার তুমুল পাগলামি কাকে বলে সেটা অনেকেই জানেন। তবুও কবিতার সীমাহীন পাগলামির জন্য কবিতার সমস্ত পাগলরা ফেসবুক বা মুখবই এ সার্চ করুন "পাগল পাঠক" পেজটি। এই পেজটি পাগল কবিতা পাঠকের নিজস্ব দুনিয়া। বন্ধুরা যারা পেজটি লাইক করছেন তারা নিজের প্রিয় কবিদের কবিতা পোস্ট করুন। অনুরোধ নিজের কবিতা পোস্ট করবেন না। বিস্তারিত জানতে ফেসবুকে পেজে আমাদের পেজে যান।

গদ্য কবিতা : সুকান্ত দে

ডাব তুই হয়তো বাসের জন্য দাঁড়িয়ে আছিস। চুপিচুপি একটু গা ঘেষে দাঁড়াই। যাতে তুই একটু ঠেস দিতে পারিস। তোর ফাইল ব্যাগ একটু ধরি। তুই বলবি -- আ : হাত দুটো একটু ছড়াই, বলে সত্যিই ছড়িয়ে ...