১
শব্দ
শৃঙ্খল পরানো পায়
লাফ মারে দেহ
ওইখানে রাখা আছে
গন্ডীবদ্ধ মোহ
২
নিমন্ত্রণ
যা পেলে ভাগ্যবান তুমি
না পেলে যন্ত্রণা
কত যে কঠিন প্রভু
দেবে কে মন্ত্রনা
৩
জল
যে পাতে তোমাকে রাখি
দুঃখ দাও শুধু
মরুভূমির মরুদ্যানে
কিছুই নেই ধূ ধূ
৪
অথচ
চলে না জীবন যেন
অজস্র সে বাঁক
কি করি কি করি ভেবে
হয়েছি অবাক
৫
ওড়া
আমি যদি বলরাম
তুমি কৃষ্ণ সখা
না বাসলে ভালো বন্ধু
পাবে না কি পাখা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন