১
আরাম
আরামেরা চিনে নেয় বালিশের গোপনীয় ক্ষত,
চেনা সুখে ধুলোবালি মিশে যেতে দেখি অবিরত।
২
আততায়ী
পাখিরাই ডানা মেলে, পাখিরাই ওড়ে
পাখিদের কেউ কেউ হয় পরিযায়ী ;
মানুষ বদল চায়, মানুষই বদলা
মানুষের কেউ কেউ তাই আততায়ী।
৩
ঋণ
নিজেকে নিজের চেনা কতটা কঠিন!
জল কি হিসাব রাখে বরফের ঋণ?
৪
প্রহরী
ছড়িয়ে ছিটিয়ে লাশ। কারো হাতে ছুরি।
কারো হাতে মুঠোঘাস, আমি তো প্রহরী!
৫
অসুখ
অন্ধকার জ্বেলে রাখো, আমি তার স্তনে দিই মুখ
ইচ্ছামৃত্যু চেয়ে নিই, হৃদয়ের গভীর অসুখ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন