১
অনিবন্ধিত হলুদ চিঠি
ঢেউ
তারপর...
লাবণ্য লিখে রাখি বালুকা বেলায়
সে তো ছিলোনা ঋণী ...
আমি তবু তার বুকে জোছনা কুড়োই
অভিমুখ
আমি আঁকি কথার মিছিল
সে ভাবে অন্তমিল গোপনীয় আছে
বুনেছি অক্ষর প্রতিশ্রুতি দ্যাখো--
স্তন অভিমুখী মৌমাছি ভিড়ে
তবু
স্পর্শের অনুভূতি সুলক্ষণা অস্বীকার করে
আমি তাকে জীবন দেই
দেখি সে বেঁধেছে ফাগুন অসুখে ●●●
২
আঁচড়
এসো প্রিয় কবিতা মানবী
আজ বাঁধি সমুদ্রের গান
এঁকে রাখি যত ছিল নীলসহবাস
আমাদের আলেখ্য লিখুক
ঢেউয়ের আঁচড়
কিছু স্মৃতি লেখা থাকুক শরীর পাতায়
তোমাকে ছুঁয়েছি দেখো
লালায় লালায়
৩
১৯শে : ২১শে
আমার বুকে ভাসছে বরাক
তোমার বুকে ঢাকা
গাইছি ভাইয়ের বিষাদগাঁথা
বাংলা ভাষার কথা
৪
আরাধ্যা
কি লিখি তাকে...
কথার শরীর ভাঙে স্পর্শের অভিজ্ঞতা
যত ছিল অন্ধ আবেগ
দেখি...
বোবা করে রেখে গেছে আলজিভ কেটে
Khub Sundar.
উত্তরমুছুনAnchor ta khub sundor
উত্তরমুছুনঅভিমুখ অনবদ্য
উত্তরমুছুনবোবা করে রেখে গেছে আলজিভ কেটে
উত্তরমুছুনসকলকে ধন্যযোগ
উত্তরমুছুনসকলকে ধন্যযোগ
উত্তরমুছুন