সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বই আলোচনা : ভজন দত্ত

কবিতার সঙ্গে দু-এক পা
কবি - মৃত্তিকা মুখার্জ্জী চট্টোপাধ্যায়,

বিভা পাবলিকেশনস,
জানুয়ারি,১৭,
কোলকাতা বইমেলা

কবির প্রথম কাব্যগ্রন্থ। চারফর্মার এই বইটির প্রচ্ছদ,কাগজ,ছাপা,বাঁধাই দুর্দান্ত নজরকাড়া।
কবি বড় হয়েছেন এক সাংস্কৃতিক পরিমন্ডলে। পড়াশোনা করেছেন ঐতিহাসিক বাঁকুড়া ক্রিশ্চান কলেজ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে।
বিষয় ইংরাজি। কলেজ থেকেই লেখায় হাত পাকানো।তাঁর বাবা সুব্রত মুখার্জ্জী ও মা অসীমা মুখার্জ্জীও সাহিত্য সংস্কৃতি  জগতে অতি পরিচিত নাম।তাঁরা উভয়েই সন্তানের সৃজনশীল মানসিকতা গড়ে তোলায় কোনো খামতি রাখেন নি।

বর্তমানে গৃহবধূ এই কবির লেখা থেকেই  জানা যায়, যে মৃত্তিকায় তাঁর বেড়ে ওঠা তা কত উর্বর।

ভিন্ন স্বাদ ও রং এর ৬৫টি কবিতা দিয়ে কবি তাঁর প্রথম কাব্যগ্রন্থ সহৃদয় পাঠকের কাছে উপস্থাপন করেছেন, চিরন্তন পানকৌড়ির নিমগ্নতায়।

পড়ি তাঁর প্রথম কবিতাটি। কবিতার নাম 'উৎসর্গ'।
" সাধনসঙ্গী তুমি আমার / তুমি আমার সন্ধ্যেবেলার স্তব /নতজানু হই তোমার কাছেই/ স্তব্ধ কলরব /...তোমার বেদনা মেলাও প্রভু/ আমার বেদনাতে /...."
সাধারণ জীবনে ব্যবহৃত কিন্তু ক্লিশে নয় এমনি
ছোট ছোট সহজ সরল শব্দ  নিয়েইতাঁর খেলা।পরিচিত শব্দেরা কবির মায়াস্পর্শ পেয়ে পাঠকের হৃদয়ে এসে বসে ' টুকুস ' শান্তি পায়। নির্জনে,অলস দুপুরের নূপুরে, রাতের হৃদয়ে,মেঘের মাদলের সুরে কথারং করেছেন তিনি।

তাঁর কবিতায় ফিরে ফিরে এসেছে ডানা। উড়ে যেতে যেতে তাঁর শব্দমালা আবার ফিরে ফিরে আসে এই পৃথিবীর জল,মাটি,নদী, পরী,আকাশ ও চিরন্তন মানবী হয়ে। যাঁর অন্তরে মাতৃত্ব ও প্রেমিকার বিহ্বল হীরকদ্যুতির সঙ্গে মিশে গেছে এক সমাজ সচেতন মনন। বাস্তবতার সঙ্গে মিশে গেছে কবির কল্পনার মাটি। চারপাশের ঘনঘটা, রংবদল তাঁকেও ভাবায়।

" সৈফুদ্দিন বনাম কেশব আর্য " কবিতাটি পড়লেই বোঝা যায় তাঁর অবিচল আস্থা মানুষের মনুষ্যত্বের কাছে।
তিনি লিখেছেন -
" তুমি এখনও মানুষ,/ না হিন্দু,না মুসলমান/
তুমি শিকার শুধু/
এক গোলকধাঁধার/"

বর্তমান সময়ে আমাদের পরমাশ্চর্য বেঁচে থাকায় মানুষের জীবন যাপণ বড়ো ক্রুর হয়ে যাচ্ছে।একটা মানুষ, সহস্র তার টুকরো।এন্ড্রয়েডিমগ্ন জীবন তাকে জোড়া লাগাতে ব্যর্থ।

কবি লিখেছেন -
" কিছু কিছু ব্যথাও বন্ধু হয়", " এখনো তবে বুঝিনি ঠিক করে/ শিরদাঁড়াটা কত দরকারি", "স্বপ্নের ভেতর বাস করে/ এক গোপন থার্মোমিটার", "ভালো লাগা জ্যোৎস্নায় হাত রেখে দেখো"," সকালের রোদের মত/ বিছানায় লুটোপুটি খাচ্ছে/আমার সন্তান ",
"সত্যি কথা বলতে / আজকাল বড্ড ভয় করে" ---- সিন্ধু থেকে কয়েকটি বিন্দুই তো তুলে আনা যায়। আমি শুধু একটু চেষ্টা করলাম।

" তবুও কিছু মানুষ সূর্যর মতো / শুধু সত্যি কথা বলবে।" ---কবির কাছে মহান পাঠকগণ প্রত্যেকে একেকটি সূর্য।
তাঁরা সবদিন সত্যি বলেন।ভালো- মন্দ খুঁজে নেন তাঁরা নিজেদের মতো করে।লক্ষ লক্ষ কবিতা লেখা হোক পৃথিবীতে। তাঁদের কলমে উঠে আসুক সূর্যের মত সত্য।কবি মৃত্তিকা আপনি লিখুন। অপেক্ষা করবো আপনার পরবর্তী কাব্যগ্রন্থের।

পাঠক পড়ে দেখুন,স্পর্শ দিন, সাহস, আশা, ভরসা দিন।আসুন না হাঁটি দু- এক পা কবিতার সঙ্গে।

মন্তব্যসমূহ

  1. kobita pore dekhini...tobe alochonay je rosod uthe elo ta porbar dabi rakhe.

    উত্তরমুছুন
  2. আমি জানতাম না মৃত্তিকা এমন দুইজনের সন্তান যাঁদের কাছে আমার কৈশোর আর যৌবনের সন্ধিক্ষনে অগাদ ভালবাসায় সমৃদ্ধ হবার সৌভাগ্য আমার হয়েছিল। তাঁদের রূচিশীল মনন ও শিক্ষাজাত মৃত্তিকা অন্যরকম হলেই বরঞ্চ আমি অবাক হতাম। আমি বিভিন্ন সময় ওর কয়েকটি কবিতা পড়ার সুযোগ পেয়েছি। আমার যে উপলব্ধি সেটা ভাষায় প্রকাশ পেলে অক্ত্যুক্তিও কেউ ভাবতেই পারেন কিন্তু আমার মনে হয় স্মাজ জীবন ও মানুশজ সম্পর্কে কবির শ্রদ্ধাশীল দৃষ্টিক্ষেপের প্রকাশ প্রতিটি কবিতার মধ্যে পরিস্ফুট। আরও অনেক কাব্য গ্রন্থ প্রকাশ পাবে সেই আশায়। রইলাম। বইটি সংগ্রহ করে সব কবিতাগুলো পাঠের আগ্রহ থাকল।

    উত্তরমুছুন
  3. আমি জানতাম না মৃত্তিকা এমন দুইজনের সন্তান যাঁদের কাছে আমার কৈশোর আর যৌবনের সন্ধিক্ষনে অগাদ ভালবাসায় সমৃদ্ধ হবার সৌভাগ্য আমার হয়েছিল। তাঁদের রূচিশীল মনন ও শিক্ষাজাত মৃত্তিকা অন্যরকম হলেই বরঞ্চ আমি অবাক হতাম। আমি বিভিন্ন সময় ওর কয়েকটি কবিতা পড়ার সুযোগ পেয়েছি। আমার যে উপলব্ধি সেটা ভাষায় প্রকাশ পেলে অক্ত্যুক্তিও কেউ ভাবতেই পারেন কিন্তু আমার মনে হয় স্মাজ জীবন ও মানুশজ সম্পর্কে কবির শ্রদ্ধাশীল দৃষ্টিক্ষেপের প্রকাশ প্রতিটি কবিতার মধ্যে পরিস্ফুট। আরও অনেক কাব্য গ্রন্থ প্রকাশ পাবে সেই আশায়। রইলাম। বইটি সংগ্রহ করে সব কবিতাগুলো পাঠের আগ্রহ থাকল।

    উত্তরমুছুন
  4. সুন্দর এক কাব্যগ্রন্থ । পড়তে পড়তে কবির যাত্রাপথের সঙ্গী হয়ে ওঠেন পাঠক ।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা বিষয়ক গদ্য : অনিন্দ্য রায়

ন্যূনতম কবিতা lighght শুধুমাত্র এই সাতটি অক্ষর লেখার জন্য কবিকে দেওয়া হল ৭৫০ ডলার। আজ নয়, গত শতকের ষাটের দশকের মাঝামাঝি। পৃথিবীর সব চে দামী শব্দ। আর বিতর্ক এখানেই। শব্দ? কী অর্থ এর? আবার যিনি লিখেলেন তিনি তো একেই বলছেন কবিতা, এই কটি অক্ষরসমষ্টিকে। তা প্রকাশিতও হচ্ছে, সংকলনে নির্বাচিত হচ্ছে। একটা সাদাপৃষ্ঠার মাঝখানে lighght এইটুকু ছাপা, এইটুকুই, একে বলে কবিতা ? ম্যানহাটন শহরে তখন শরৎকাল।  সালটা ১৯৬৫। সে এক সন্ধ্যা। বছর  বাইশের এক যুবক নিজের টাইপ রাইটারে  lighght এইটুকুই টাইপ করেন। কী এটা? বানান ভুল, হ্যাঁ,  light  শব্দটির মাঝে এই দুটি ব্যঞ্জনবর্ণকে ঢুকিয়ে দেওয়া, আর তাতেই নাকি  ব্যঞ্জনা । শিকাগো রিভিউ পত্রিকায় প্রকাশিত হয় কবিতা হিসেবে। এবং তা স্থান পায় The American Literary Anthology-র দ্বিতীয় খণ্ডে, অবশ্যই কবিতা হিসেবে। এই সংকলন সম্পাদনা করেন National Endowment of the Arts(NEA) –এর পক্ষে George Plimpton। NBA-এর সিদ্ধান্ত মতো সংকলনটির প্রত্যেক কবিই পান ৭৫০ ডলার। সেই হিসেবে lighght-এর রচিয়তাও।  শিকাগো রিভিউ নিজে২৫০ ডলার রেখে দেয় আর বকিটা পেলেন কবি। ম...

পাগল পাঠক (কবিতার পাগলামি)

কবিতার তুমুল পাগলামি কাকে বলে সেটা অনেকেই জানেন। তবুও কবিতার সীমাহীন পাগলামির জন্য কবিতার সমস্ত পাগলরা ফেসবুক বা মুখবই এ সার্চ করুন "পাগল পাঠক" পেজটি। এই পেজটি পাগল কবিতা পাঠকের নিজস্ব দুনিয়া। বন্ধুরা যারা পেজটি লাইক করছেন তারা নিজের প্রিয় কবিদের কবিতা পোস্ট করুন। অনুরোধ নিজের কবিতা পোস্ট করবেন না। বিস্তারিত জানতে ফেসবুকে পেজে আমাদের পেজে যান।

গদ্য কবিতা : সুকান্ত দে

ডাব তুই হয়তো বাসের জন্য দাঁড়িয়ে আছিস। চুপিচুপি একটু গা ঘেষে দাঁড়াই। যাতে তুই একটু ঠেস দিতে পারিস। তোর ফাইল ব্যাগ একটু ধরি। তুই বলবি -- আ : হাত দুটো একটু ছড়াই, বলে সত্যিই ছড়িয়ে ...