কবিতার সঙ্গে দু-এক পা
কবি - মৃত্তিকা মুখার্জ্জী চট্টোপাধ্যায়,
বিভা পাবলিকেশনস,
জানুয়ারি,১৭,
কোলকাতা বইমেলা
কবির প্রথম কাব্যগ্রন্থ। চারফর্মার এই বইটির প্রচ্ছদ,কাগজ,ছাপা,বাঁধাই দুর্দান্ত নজরকাড়া।
কবি বড় হয়েছেন এক সাংস্কৃতিক পরিমন্ডলে। পড়াশোনা করেছেন ঐতিহাসিক বাঁকুড়া ক্রিশ্চান কলেজ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে।
বিষয় ইংরাজি। কলেজ থেকেই লেখায় হাত পাকানো।তাঁর বাবা সুব্রত মুখার্জ্জী ও মা অসীমা মুখার্জ্জীও সাহিত্য সংস্কৃতি জগতে অতি পরিচিত নাম।তাঁরা উভয়েই সন্তানের সৃজনশীল মানসিকতা গড়ে তোলায় কোনো খামতি রাখেন নি।
বর্তমানে গৃহবধূ এই কবির লেখা থেকেই জানা যায়, যে মৃত্তিকায় তাঁর বেড়ে ওঠা তা কত উর্বর।
ভিন্ন স্বাদ ও রং এর ৬৫টি কবিতা দিয়ে কবি তাঁর প্রথম কাব্যগ্রন্থ সহৃদয় পাঠকের কাছে উপস্থাপন করেছেন, চিরন্তন পানকৌড়ির নিমগ্নতায়।
পড়ি তাঁর প্রথম কবিতাটি। কবিতার নাম 'উৎসর্গ'।
" সাধনসঙ্গী তুমি আমার / তুমি আমার সন্ধ্যেবেলার স্তব /নতজানু হই তোমার কাছেই/ স্তব্ধ কলরব /...তোমার বেদনা মেলাও প্রভু/ আমার বেদনাতে /...."
সাধারণ জীবনে ব্যবহৃত কিন্তু ক্লিশে নয় এমনি
ছোট ছোট সহজ সরল শব্দ নিয়েইতাঁর খেলা।পরিচিত শব্দেরা কবির মায়াস্পর্শ পেয়ে পাঠকের হৃদয়ে এসে বসে ' টুকুস ' শান্তি পায়। নির্জনে,অলস দুপুরের নূপুরে, রাতের হৃদয়ে,মেঘের মাদলের সুরে কথারং করেছেন তিনি।
তাঁর কবিতায় ফিরে ফিরে এসেছে ডানা। উড়ে যেতে যেতে তাঁর শব্দমালা আবার ফিরে ফিরে আসে এই পৃথিবীর জল,মাটি,নদী, পরী,আকাশ ও চিরন্তন মানবী হয়ে। যাঁর অন্তরে মাতৃত্ব ও প্রেমিকার বিহ্বল হীরকদ্যুতির সঙ্গে মিশে গেছে এক সমাজ সচেতন মনন। বাস্তবতার সঙ্গে মিশে গেছে কবির কল্পনার মাটি। চারপাশের ঘনঘটা, রংবদল তাঁকেও ভাবায়।
" সৈফুদ্দিন বনাম কেশব আর্য " কবিতাটি পড়লেই বোঝা যায় তাঁর অবিচল আস্থা মানুষের মনুষ্যত্বের কাছে।
তিনি লিখেছেন -
" তুমি এখনও মানুষ,/ না হিন্দু,না মুসলমান/
তুমি শিকার শুধু/
এক গোলকধাঁধার/"
বর্তমান সময়ে আমাদের পরমাশ্চর্য বেঁচে থাকায় মানুষের জীবন যাপণ বড়ো ক্রুর হয়ে যাচ্ছে।একটা মানুষ, সহস্র তার টুকরো।এন্ড্রয়েডিমগ্ন জীবন তাকে জোড়া লাগাতে ব্যর্থ।
কবি লিখেছেন -
" কিছু কিছু ব্যথাও বন্ধু হয়", " এখনো তবে বুঝিনি ঠিক করে/ শিরদাঁড়াটা কত দরকারি", "স্বপ্নের ভেতর বাস করে/ এক গোপন থার্মোমিটার", "ভালো লাগা জ্যোৎস্নায় হাত রেখে দেখো"," সকালের রোদের মত/ বিছানায় লুটোপুটি খাচ্ছে/আমার সন্তান ",
"সত্যি কথা বলতে / আজকাল বড্ড ভয় করে" ---- সিন্ধু থেকে কয়েকটি বিন্দুই তো তুলে আনা যায়। আমি শুধু একটু চেষ্টা করলাম।
" তবুও কিছু মানুষ সূর্যর মতো / শুধু সত্যি কথা বলবে।" ---কবির কাছে মহান পাঠকগণ প্রত্যেকে একেকটি সূর্য।
তাঁরা সবদিন সত্যি বলেন।ভালো- মন্দ খুঁজে নেন তাঁরা নিজেদের মতো করে।লক্ষ লক্ষ কবিতা লেখা হোক পৃথিবীতে। তাঁদের কলমে উঠে আসুক সূর্যের মত সত্য।কবি মৃত্তিকা আপনি লিখুন। অপেক্ষা করবো আপনার পরবর্তী কাব্যগ্রন্থের।
পাঠক পড়ে দেখুন,স্পর্শ দিন, সাহস, আশা, ভরসা দিন।আসুন না হাঁটি দু- এক পা কবিতার সঙ্গে।
kobita pore dekhini...tobe alochonay je rosod uthe elo ta porbar dabi rakhe.
উত্তরমুছুনআমি জানতাম না মৃত্তিকা এমন দুইজনের সন্তান যাঁদের কাছে আমার কৈশোর আর যৌবনের সন্ধিক্ষনে অগাদ ভালবাসায় সমৃদ্ধ হবার সৌভাগ্য আমার হয়েছিল। তাঁদের রূচিশীল মনন ও শিক্ষাজাত মৃত্তিকা অন্যরকম হলেই বরঞ্চ আমি অবাক হতাম। আমি বিভিন্ন সময় ওর কয়েকটি কবিতা পড়ার সুযোগ পেয়েছি। আমার যে উপলব্ধি সেটা ভাষায় প্রকাশ পেলে অক্ত্যুক্তিও কেউ ভাবতেই পারেন কিন্তু আমার মনে হয় স্মাজ জীবন ও মানুশজ সম্পর্কে কবির শ্রদ্ধাশীল দৃষ্টিক্ষেপের প্রকাশ প্রতিটি কবিতার মধ্যে পরিস্ফুট। আরও অনেক কাব্য গ্রন্থ প্রকাশ পাবে সেই আশায়। রইলাম। বইটি সংগ্রহ করে সব কবিতাগুলো পাঠের আগ্রহ থাকল।
উত্তরমুছুনআমি জানতাম না মৃত্তিকা এমন দুইজনের সন্তান যাঁদের কাছে আমার কৈশোর আর যৌবনের সন্ধিক্ষনে অগাদ ভালবাসায় সমৃদ্ধ হবার সৌভাগ্য আমার হয়েছিল। তাঁদের রূচিশীল মনন ও শিক্ষাজাত মৃত্তিকা অন্যরকম হলেই বরঞ্চ আমি অবাক হতাম। আমি বিভিন্ন সময় ওর কয়েকটি কবিতা পড়ার সুযোগ পেয়েছি। আমার যে উপলব্ধি সেটা ভাষায় প্রকাশ পেলে অক্ত্যুক্তিও কেউ ভাবতেই পারেন কিন্তু আমার মনে হয় স্মাজ জীবন ও মানুশজ সম্পর্কে কবির শ্রদ্ধাশীল দৃষ্টিক্ষেপের প্রকাশ প্রতিটি কবিতার মধ্যে পরিস্ফুট। আরও অনেক কাব্য গ্রন্থ প্রকাশ পাবে সেই আশায়। রইলাম। বইটি সংগ্রহ করে সব কবিতাগুলো পাঠের আগ্রহ থাকল।
উত্তরমুছুনসুন্দর এক কাব্যগ্রন্থ । পড়তে পড়তে কবির যাত্রাপথের সঙ্গী হয়ে ওঠেন পাঠক ।
উত্তরমুছুন