সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নির্বাচিত মহিলা তরুণ কবি : ঊষসী ভট্টাচার্য

ঊষসী ভট্টাচার্য : এমাসের নির্বাচিত মহিলা তরুণ কবি হলেন ঊষসী ভট্টাচার্য। প্রথম দশকে যে মহিলারা কবিতা লিখছে তাদের থেকে একটু অন্যরকম কবিতা লেখেন এই কবি। ঊষসীরর কবিতায় এক অসাধারন কাব্যিকরস লক্ষ্য করা যায়। বলা যায় এই কাব্যিকরস ঊষসীর নিজস্ব কবিতার ভাষা। যাকে আমরা Signature বলি। ঊষসী ভট্টাচার্য এর কবিতা বই আছে একটি। এই কবি জুবিন ঘোষ সম্পাদিত 'ক্ষেপচুরিয়াস' পত্রিকার একজন অন্যতম সদস্যা। এই কবির কাছে আগামীতে আরও অনেকে প্রত্যাশা করা যায়। শূন্য তাপাঙ্ক পরিবার কবি ঊষসী ভট্টাচার্য কে আগামীর শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।  ভূমিকা লিখেছেন শুভদীপ সেনশর্মা।



বাবা



ধুতি পাঞ্জাবির লোক দেখলে,
আমার বড্ড মায়া হয় বাবা।
তোমার কলেজ যাওয়া
পাট ভাঙা আলমারির গেরস্ত ঘর,
ঝুঁটিবেলার অফুরন্ত দৌড়ের
ধাক্কা পাড়,বা কাপড় কাচার দিন।
সেদিনে ঝোলা ব্যাগে
ঝুলে গেছেন সাম্মি কাপুর,
রফি গাইতে গাইতে
ফিদা হয়ে গেছেন।
সিনিয়র সিটিজনে মাত্র দুটো?
আমার বাবা একজনই হয়,
ধুতি পাঞ্জাবি বিরল হলেও
সামরিক নয়।
এখনো আমার বড্ড মায়া হয় বাবা,
যে ঘামে সাদা পাঞ্জাবির হাতা ভিজে যায়,
সেখানেই তুমি লেগে থাকো।
এই অদ্ভুত গ্রীষ্ম কবে যাবে বাবা?
আবার আমরা একসাথে ভিজব!





ছাদ



ইদানিং ছাতার ভেতরেও
টুপটাপ বৃষ্টি নেমে আসে,
ভৈরবীর ভোরে ঘুম ভেঙে
জানলায় দেখি
বেহাগ পলাশ।
ঈশ্বর এখানে ঘুম ভেঙে
আলো আঁকতে বসেন।
ঈশ্বর কখনো বেড়াতে যান না।
স্থির বৃত্তে বসে বসে ছড়ি ঘোরান,
'ওদিকে অন্ধকার
আলো দাও,
বড্ড শান্ত যে গতি ওখানে ডানা দাও'
ঈশ্বর চোখ মেলে দেখেন,
কত আলোর বারান্দা।
হেঁটে চলা প্রতি পায়ে,
উড়ে বেড়ায় সে
তাই বুঝি আজ আর একা হাঁটা হয়না...





বিরহ ৩



'বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা'
এবছর নিম গাছের কী গন্ধ,
বাগান ভর্তি মুকুলে মুকুলে কী হাসি
নিমবেগুন ভেজেছিল কাল,
খেতে পারিনি।
তুমি কবে আসবে?
ডাঁটা এবার ফলন হয়েছে ভালো
তুলসি গাছে রোজ জল দিই
আম পাকবার সময় এল,
মালী বলল
'এবারে আম খুব মিষ্টি হবে'
হবে হয়তো,কিন্তু
তুমি কি আসবে?
চিঠি বা প্রেম কোনোটাই বরাদ্দ নয় জানি,
নেহাত না হয় একটা টেক্সট,
সময়সাধ্য তাও?
'পরজনম' কোন পারে?
রাধাই হব,
কী লাভ রুক্মিণী হয়ে?

মন্তব্যসমূহ

  1. বেশ সরল এবং নিপাট কবিতা।

    উত্তরমুছুন
  2. Amader ghorOya meyetir ghOre pata doier zaponkela misti... Misti....

    উত্তরমুছুন
  3. লেখা পড়েছি আগেও।আলাপের ইচ্ছে আছে কখনো কোনোদিন।শুভেচ্ছা আরো লিখুন কবি

    উত্তরমুছুন
  4. লেখা পড়েছি আগেও।আলাপের ইচ্ছে আছে কখনো কোনোদিন।শুভেচ্ছা আরো লিখুন কবি

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা বিষয়ক গদ্য : অনিন্দ্য রায়

ন্যূনতম কবিতা lighght শুধুমাত্র এই সাতটি অক্ষর লেখার জন্য কবিকে দেওয়া হল ৭৫০ ডলার। আজ নয়, গত শতকের ষাটের দশকের মাঝামাঝি। পৃথিবীর সব চে দামী শব্দ। আর বিতর্ক এখানেই। শব্দ? কী অর্থ এর? আবার যিনি লিখেলেন তিনি তো একেই বলছেন কবিতা, এই কটি অক্ষরসমষ্টিকে। তা প্রকাশিতও হচ্ছে, সংকলনে নির্বাচিত হচ্ছে। একটা সাদাপৃষ্ঠার মাঝখানে lighght এইটুকু ছাপা, এইটুকুই, একে বলে কবিতা ? ম্যানহাটন শহরে তখন শরৎকাল।  সালটা ১৯৬৫। সে এক সন্ধ্যা। বছর  বাইশের এক যুবক নিজের টাইপ রাইটারে  lighght এইটুকুই টাইপ করেন। কী এটা? বানান ভুল, হ্যাঁ,  light  শব্দটির মাঝে এই দুটি ব্যঞ্জনবর্ণকে ঢুকিয়ে দেওয়া, আর তাতেই নাকি  ব্যঞ্জনা । শিকাগো রিভিউ পত্রিকায় প্রকাশিত হয় কবিতা হিসেবে। এবং তা স্থান পায় The American Literary Anthology-র দ্বিতীয় খণ্ডে, অবশ্যই কবিতা হিসেবে। এই সংকলন সম্পাদনা করেন National Endowment of the Arts(NEA) –এর পক্ষে George Plimpton। NBA-এর সিদ্ধান্ত মতো সংকলনটির প্রত্যেক কবিই পান ৭৫০ ডলার। সেই হিসেবে lighght-এর রচিয়তাও।  শিকাগো রিভিউ নিজে২৫০ ডলার রেখে দেয় আর বকিটা পেলেন কবি। ম...

পাগল পাঠক (কবিতার পাগলামি)

কবিতার তুমুল পাগলামি কাকে বলে সেটা অনেকেই জানেন। তবুও কবিতার সীমাহীন পাগলামির জন্য কবিতার সমস্ত পাগলরা ফেসবুক বা মুখবই এ সার্চ করুন "পাগল পাঠক" পেজটি। এই পেজটি পাগল কবিতা পাঠকের নিজস্ব দুনিয়া। বন্ধুরা যারা পেজটি লাইক করছেন তারা নিজের প্রিয় কবিদের কবিতা পোস্ট করুন। অনুরোধ নিজের কবিতা পোস্ট করবেন না। বিস্তারিত জানতে ফেসবুকে পেজে আমাদের পেজে যান।

গদ্য কবিতা : সুকান্ত দে

ডাব তুই হয়তো বাসের জন্য দাঁড়িয়ে আছিস। চুপিচুপি একটু গা ঘেষে দাঁড়াই। যাতে তুই একটু ঠেস দিতে পারিস। তোর ফাইল ব্যাগ একটু ধরি। তুই বলবি -- আ : হাত দুটো একটু ছড়াই, বলে সত্যিই ছড়িয়ে ...