ঊষসী ভট্টাচার্য : এমাসের নির্বাচিত মহিলা তরুণ কবি হলেন ঊষসী ভট্টাচার্য। প্রথম দশকে যে মহিলারা কবিতা লিখছে তাদের থেকে একটু অন্যরকম কবিতা লেখেন এই কবি। ঊষসীরর কবিতায় এক অসাধারন কাব্যিকরস লক্ষ্য করা যায়। বলা যায় এই কাব্যিকরস ঊষসীর নিজস্ব কবিতার ভাষা। যাকে আমরা Signature বলি। ঊষসী ভট্টাচার্য এর কবিতা বই আছে একটি। এই কবি জুবিন ঘোষ সম্পাদিত 'ক্ষেপচুরিয়াস' পত্রিকার একজন অন্যতম সদস্যা। এই কবির কাছে আগামীতে আরও অনেকে প্রত্যাশা করা যায়। শূন্য তাপাঙ্ক পরিবার কবি ঊষসী ভট্টাচার্য কে আগামীর শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। ভূমিকা লিখেছেন শুভদীপ সেনশর্মা।
বাবা
ধুতি পাঞ্জাবির লোক দেখলে,
আমার বড্ড মায়া হয় বাবা।
তোমার কলেজ যাওয়া
পাট ভাঙা আলমারির গেরস্ত ঘর,
ঝুঁটিবেলার অফুরন্ত দৌড়ের
ধাক্কা পাড়,বা কাপড় কাচার দিন।
আমার বড্ড মায়া হয় বাবা।
তোমার কলেজ যাওয়া
পাট ভাঙা আলমারির গেরস্ত ঘর,
ঝুঁটিবেলার অফুরন্ত দৌড়ের
ধাক্কা পাড়,বা কাপড় কাচার দিন।
সেদিনে ঝোলা ব্যাগে
ঝুলে গেছেন সাম্মি কাপুর,
রফি গাইতে গাইতে
ফিদা হয়ে গেছেন।
ঝুলে গেছেন সাম্মি কাপুর,
রফি গাইতে গাইতে
ফিদা হয়ে গেছেন।
সিনিয়র সিটিজনে মাত্র দুটো?
আমার বাবা একজনই হয়,
ধুতি পাঞ্জাবি বিরল হলেও
সামরিক নয়।
আমার বাবা একজনই হয়,
ধুতি পাঞ্জাবি বিরল হলেও
সামরিক নয়।
এখনো আমার বড্ড মায়া হয় বাবা,
যে ঘামে সাদা পাঞ্জাবির হাতা ভিজে যায়,
সেখানেই তুমি লেগে থাকো।
যে ঘামে সাদা পাঞ্জাবির হাতা ভিজে যায়,
সেখানেই তুমি লেগে থাকো।
এই অদ্ভুত গ্রীষ্ম কবে যাবে বাবা?
আবার আমরা একসাথে ভিজব!
আবার আমরা একসাথে ভিজব!
ছাদ
ইদানিং ছাতার ভেতরেও
টুপটাপ বৃষ্টি নেমে আসে,
ভৈরবীর ভোরে ঘুম ভেঙে
জানলায় দেখি
বেহাগ পলাশ।
টুপটাপ বৃষ্টি নেমে আসে,
ভৈরবীর ভোরে ঘুম ভেঙে
জানলায় দেখি
বেহাগ পলাশ।
ঈশ্বর এখানে ঘুম ভেঙে
আলো আঁকতে বসেন।
আলো আঁকতে বসেন।
ঈশ্বর কখনো বেড়াতে যান না।
স্থির বৃত্তে বসে বসে ছড়ি ঘোরান,
'ওদিকে অন্ধকার
আলো দাও,
বড্ড শান্ত যে গতি ওখানে ডানা দাও'
স্থির বৃত্তে বসে বসে ছড়ি ঘোরান,
'ওদিকে অন্ধকার
আলো দাও,
বড্ড শান্ত যে গতি ওখানে ডানা দাও'
ঈশ্বর চোখ মেলে দেখেন,
কত আলোর বারান্দা।
হেঁটে চলা প্রতি পায়ে,
উড়ে বেড়ায় সে
কত আলোর বারান্দা।
হেঁটে চলা প্রতি পায়ে,
উড়ে বেড়ায় সে
তাই বুঝি আজ আর একা হাঁটা হয়না...
বিরহ ৩
'বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা'
এবছর নিম গাছের কী গন্ধ,
বাগান ভর্তি মুকুলে মুকুলে কী হাসি
নিমবেগুন ভেজেছিল কাল,
খেতে পারিনি।
বাগান ভর্তি মুকুলে মুকুলে কী হাসি
নিমবেগুন ভেজেছিল কাল,
খেতে পারিনি।
তুমি কবে আসবে?
ডাঁটা এবার ফলন হয়েছে ভালো
তুলসি গাছে রোজ জল দিই
আম পাকবার সময় এল,
মালী বলল
'এবারে আম খুব মিষ্টি হবে'
তুলসি গাছে রোজ জল দিই
আম পাকবার সময় এল,
মালী বলল
'এবারে আম খুব মিষ্টি হবে'
হবে হয়তো,কিন্তু
তুমি কি আসবে?
তুমি কি আসবে?
চিঠি বা প্রেম কোনোটাই বরাদ্দ নয় জানি,
নেহাত না হয় একটা টেক্সট,
সময়সাধ্য তাও?
'পরজনম' কোন পারে?
রাধাই হব,
কী লাভ রুক্মিণী হয়ে?
নেহাত না হয় একটা টেক্সট,
সময়সাধ্য তাও?
'পরজনম' কোন পারে?
রাধাই হব,
কী লাভ রুক্মিণী হয়ে?
বেশ সরল এবং নিপাট কবিতা।
উত্তরমুছুনAmader ghorOya meyetir ghOre pata doier zaponkela misti... Misti....
উত্তরমুছুনলেখা পড়েছি আগেও।আলাপের ইচ্ছে আছে কখনো কোনোদিন।শুভেচ্ছা আরো লিখুন কবি
উত্তরমুছুনলেখা পড়েছি আগেও।আলাপের ইচ্ছে আছে কখনো কোনোদিন।শুভেচ্ছা আরো লিখুন কবি
উত্তরমুছুন